Darbaari Mutton recipe | নবাবি দরবারী মটন, সহজ রেসিপিতে রাজকীয় স্বাদ

SHARE:

সৌভিক দাস ★ সাশ্রয় নিউজ ডেস্ক : নবাবি ঘরানার রান্না মানেই সমৃদ্ধি, ঐশ্বর্য ও গভীর স্বাদের ছোঁয়া। শনিবার রাতের স্পেশ্যাল ডিনারে পরিবারের সকলের মন জয় করতে চাইলে ‘দরবারী মটন’ (Darbaari Mutton) রাখতে পারেন মেনুতে। এটি এমন এক পদ যা খেলে আপনার অতিথি ও ঘরের লোকজনরা প্রশংসায় ভরিয়ে দেবে। রুমালি রুটি (Roomali Roti) হোক বা সুগন্ধি পোলাও (Polao), এই মটন কারির সঙ্গে কম্বিনেশন হবে নিখুঁত।

ছবি : সংগৃহীত

উপকরণ

◑ মাটন (Mutton) ৫০০ গ্রাম
◑ পেঁয়াজ (Onion) চারটি, কুচি করা
◑ আদা রস (Ginger Juice) ৪ চা চামচ
◑ রসুন বাটা (Garlic Paste) – ৪ চা চামচ
◑ পেঁয়াজ (Onion) চারটে, সেদ্ধ করে বাটা
◑ সরষের তেল (Mustard Oil) ৬ চামচ
◑ গাওয়া ঘি (Cow Ghee) ৫০ গ্রাম
◑ কাজুবাদাম (Cashew Nut) এক বাটি
◑ হলুদ গুঁড়ো (Turmeric Powder) ১ চা চামচ
◑ শুকনো লঙ্কা বাটা (Dry Red Chilli Paste) ২ চা চামচ বা স্বাদ মতন
◑ নুন (Salt) স্বাদ অনুযায়ী
টক দই (Sour Curd) এক কাপ
◑ গোটা গরম মসলা (Whole Garam Masala), এলাচ (Cardamom),
লবঙ্গ (Clove), দারচিনি (Cinnamon) দুটো করে, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা
◑তেজপাতা (Bay Leaf) ২টি

ছবি: সংগৃহীত

প্রণালী

প্রথমে মাটন ভালভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার একটি বড় বাটিতে মাটনের সঙ্গে টক দই, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, আদা রস, রসুন বাটা, সেদ্ধ করে বাটা পেঁয়াজ ও সরষের তেল দিয়ে মেখে রাখুন। এই মিশ্রণটি অন্তত দু’ঘণ্টা ম্যারিনেট হতে দিন। এই সময় মাংসের ভেতরে সমস্ত মশলার রস ঢুকে যাবে, যা রান্নার পর স্বাদে আলাদা মাত্রা এনে দেবে। ম্যারিনেশনের সময় কড়াইতে গাওয়া ঘি গরম করে কুচি করা পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিন। এই বেরেস্তা (Beresta) আলাদা বাটিতে তুলে রাখুন। এরপর একই ঘিয়ে কাজুবাদামগুলো লাল করে ভেজে তুলে রাখুন এবং ঠাণ্ডা হলে মিক্সিতে সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করুন। দু’ঘণ্টা পরে কড়াইতে আবার গাওয়া ঘি গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিন। ফোড়ন ছাড়ার পর ম্যারিনেট করা মাটন কড়াইতে দিয়ে ভালভাবে কষাতে থাকুন। মাংস যখন পুরো কষানো হয়ে যাবে তখন কাজুবাদামের পেস্ট মিশিয়ে নিন। এরপর প্রয়োজন মতন গরম জল দিয়ে কড়াই ঢেকে দিন ও ১৫ মিনিট সেদ্ধ হতে দিন।

১৫ মিনিট পর ঢাকনা খুলে ওপরে গাওয়া ঘি ও আগে থেকে ভেজে রাখা বেরেস্তা ছড়িয়ে দিন। এবার গোটা গরম মসলার গুঁড়ো ছড়িয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিন। এতে মশলার সুবাস ও স্বাদ আরও গভীর হবে। অবশেষে ঢাকা খুলে দরবারী মটনকে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন পছন্দের ফুলকো লুচি (Phulka Luchi) কিংবা পোলাও-এর সঙ্গে।

ছবি : সংগৃহীত

নবাবি ঘরানার এই দরবারী মটন শুধু স্বাদেই নয়, গন্ধ ও টেক্সচারেও আপনার ডিনার টেবিলকে করে তুলবে রাজকীয়। একবার রান্না করে দেখুন, পরিবারের সকলেই আপনার হাতের তারিফ না করে পারবেন না। উইকএন্ড স্পেশ্যাল ডিনারের জন্য এটাই হতে পারে সেরা চয়েস।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Chicken recipe | Murghi-Aloo Jugolbondi : মুরগি-আলুর যুগলবন্দী : একবার খেলে বারবার বানাতে মন চাইবে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment