প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বলিউডে ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন সারা আলি খান (Sara Ali Khan) এবং নেটপ্রভাবী ওরহান অবত্রামণি (Orhan Awatramani),তিনি ওরি (Orry)নামে বেশি পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওরির মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকের মতে, প্রকাশ্যে সারার কাজ ও অভিনয় নিয়ে কটাক্ষ করে তাঁকে ‘ছোট’ করার চেষ্টা করেছেন তিনি।
সারা আলি খান। ছবি : সংগৃহীত
চলতি বছরের শুরু থেকেই সারা ও ওরির মধ্যে বাকযুদ্ধ নজরে এসেছে। সেই সময় বিষয়টি সামাজিক মাধ্যমে সীমাবদ্ধ থাকলেও, নতুন করে সাক্ষাৎকারে মন্তব্য করার পর তা আবার সামনে চলে এসেছে। বিষয়টি আরও আলোচনায় এসেছে কারণ, ওরি খুব শীঘ্রই রোহিত শেট্টি (Rohit Shetty) -এর জনপ্রিয় শো ‘খতরোঁ কে খিলাড়ী ১৫’ -তে (Khatron Ke Khiladi 15) অংশ নিতে চলেছেন।
এই শো নিয়ে নিজের উত্তেজনার কথা বলতে গিয়েই সারাকে টেনে আনেন ওরি। তিনি বলেন, ‘আমি আগে এই শো দেখিনি, কিন্তু রোহিত শেট্টিকে চিনি। তাঁর কাজের ধরন আলাদা। আর সবচেয়ে বড় কথা, সারা আলি খানের জীবনের অন্যতম জনপ্রিয় ছবিটাও তাঁর পরিচালনায়।’ এখানেই থামেননি তিনি। আরও যোগ করেন, ‘যদি সারা থাকলেও একটা ছবি সফল হতে পারে, তা হলে এই শো তো অবশ্যই সফল হবে।’ এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই মনে করছেন, এই কথার মাধ্যমে সারা আলি খানের অবদানকে খাটো করার চেষ্টা করেছেন ওরি। বিশেষ করে ‘সিম্বা’ (Simmba) ছবির প্রসঙ্গ টেনে এনে এমন মন্তব্য করায় বিতর্ক আরও বেড়েছে।
সারা আলি খান। ছবি : সংগৃহীত
রোহিত শেট্টি পরিচালিত ওই ছবিতে রণবীর সিং (Ranveer Singh) -এর সঙ্গে অভিনয় করেছিলেন সারা, এবং ছবিটি বক্সঅফিসে বড় সাফল্য পেয়েছিল। সারার সাম্প্রতিক কয়েকটি ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় আগেও তাঁকে নিয়ে নানা আলোচনা হয়েছে। সেই প্রসঙ্গই যেন আবার সামনে এনে দিয়েছেন ওরি। এর আগেও একাধিকবার তাঁর মন্তব্যে সারাকে নিয়ে ব্যঙ্গাত্মক সুর লক্ষ্য করা গিয়েছে।
উল্লেখ্য, বছরের শুরুতে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সেই পোস্টে ওরির পরনে একটি অদ্ভুত নকশার টি-শার্ট দেখা যায়, যেখানে অন্তর্বাসের ডিজাইন ছিল। একজন অনুরাগী মজা করে প্রশ্ন করেন, ‘এই অন্তর্বাস কী ধরে রাখার জন্য?’ উত্তরে ওরি লেখেন, ‘সারা আলি খানের হিট ছবিগুলো ধরে রাখার জন্য।’ এই মন্তব্যেই প্রথম বিতর্কের সূচনা। পরবর্তী প্রতিক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে যান তিনি। এক নেটাগরিক যখন বলেন, সারা হয়তো এই মন্তব্যে হাসছেন, তখন ওরি জবাব দেন, ‘আমার মনে হয়, তিনি নিজের কেরিয়ার দেখেই হাসছেন।’ এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই শুরু হয় সমালোচনার ঝড়। বলিউডের একটি বড় অংশ মনে করছে, ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতা থাকলেও, প্রকাশ্যে কোনও সহকর্মীর কাজকে এভাবে ব্যঙ্গ করা ঠিক নয়। অন্যদিকে কিছু মানুষ এটিকে ‘হালকা মজা’ হিসেবেই দেখছেন। তবে এই বিতর্ক যে সহজে থামার নয়, তা পরিষ্কার।
সারা আলি খান এখনও পর্যন্ত এই মন্তব্য নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি। তাঁর নীরবতা নিয়েও নানা জল্পনা চলছে। কেউ কেউ মনে করছেন, তিনি বিষয়টি এড়িয়ে যেতে চাইছেন। আবার অন্যদের মতে, উপযুক্ত সময়েই হয়তো তিনি নিজের অবস্থান জানাবেন। ওরির জনপ্রিয়তা মূলত সামাজিক মাধ্যমে। বিভিন্ন বলিউড তারকার সঙ্গে তাঁর উপস্থিতি এবং ব্যতিক্রমী স্টাইলের জন্য তিনি আলোচনায় থাকেন। তবে বারবার বিতর্কিত মন্তব্য করে তিনি নিজেকেও খবরের শিরোনামে রাখছেন। এই ঘটনার পর আবার প্রশ্ন উঠছে, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার সঙ্গে দায়িত্ববোধের সম্পর্ক কতটা জরুরি? কোনও শিল্পীর সাফল্য বা ব্যর্থতা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার ক্ষেত্রে সংযম থাকা উচিত কি না, সেই বিতর্কও নতুন করে সামনে এসেছে।
সারা আলি খান। ছবি : সংগৃহীত
রোহিত শেট্টির শো ‘খতরোঁ কে খিলাড়ী ১৫’-তে ওরির অংশগ্রহণ নিয়েও এখন আলাদা করে নজর তৈরি হয়েছে। অনেকেই দেখার অপেক্ষায়, এই বিতর্ক তাঁর জনপ্রিয়তায় কী প্রভাব ফেলে। অন্যদিকে, সারা আলি খান তাঁর কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন। নতুন প্রজেক্ট এবং অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এই বিতর্ক তাঁর কেরিয়ারে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে। কিন্তু, বলিউডে বিতর্ক নতুন কিছু নয়, তবে ব্যক্তিগত মন্তব্য যখন পেশাদার সম্পর্ককে ছাপিয়ে যায়, তখন তা বড় প্রশ্ন তুলে দেয়। সারা ও ওরির এই ঘটনাও সেই তালিকায় নতুন সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
Sara Ali Khan controversy | সারা আলি খানকে খোঁচা ওরির, ‘সারা থাকলেও হিট’ মন্তব্যে নতুন বিতর্ক
Sasraya News
FOLLOW US:
SHARE:
প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বলিউডে ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন সারা আলি খান (Sara Ali Khan) এবং নেটপ্রভাবী ওরহান অবত্রামণি (Orhan Awatramani), তিনি ওরি (Orry) নামে বেশি পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওরির মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকের মতে, প্রকাশ্যে সারার কাজ ও অভিনয় নিয়ে কটাক্ষ করে তাঁকে ‘ছোট’ করার চেষ্টা করেছেন তিনি।
চলতি বছরের শুরু থেকেই সারা ও ওরির মধ্যে বাকযুদ্ধ নজরে এসেছে। সেই সময় বিষয়টি সামাজিক মাধ্যমে সীমাবদ্ধ থাকলেও, নতুন করে সাক্ষাৎকারে মন্তব্য করার পর তা আবার সামনে চলে এসেছে। বিষয়টি আরও আলোচনায় এসেছে কারণ, ওরি খুব শীঘ্রই রোহিত শেট্টি (Rohit Shetty) -এর জনপ্রিয় শো ‘খতরোঁ কে খিলাড়ী ১৫’ -তে (Khatron Ke Khiladi 15) অংশ নিতে চলেছেন।
আরও পড়ুন : Priyanka Chopra Nick Jonas interview | নিককে নিয়ে আবেগঘন প্রিয়াঙ্কা, ভালবাসার নতুন দিক সামনে আনলেন অভিনেত্রী
এই শো নিয়ে নিজের উত্তেজনার কথা বলতে গিয়েই সারাকে টেনে আনেন ওরি। তিনি বলেন, ‘আমি আগে এই শো দেখিনি, কিন্তু রোহিত শেট্টিকে চিনি। তাঁর কাজের ধরন আলাদা। আর সবচেয়ে বড় কথা, সারা আলি খানের জীবনের অন্যতম জনপ্রিয় ছবিটাও তাঁর পরিচালনায়।’ এখানেই থামেননি তিনি। আরও যোগ করেন, ‘যদি সারা থাকলেও একটা ছবি সফল হতে পারে, তা হলে এই শো তো অবশ্যই সফল হবে।’ এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই মনে করছেন, এই কথার মাধ্যমে সারা আলি খানের অবদানকে খাটো করার চেষ্টা করেছেন ওরি। বিশেষ করে ‘সিম্বা’ (Simmba) ছবির প্রসঙ্গ টেনে এনে এমন মন্তব্য করায় বিতর্ক আরও বেড়েছে।
রোহিত শেট্টি পরিচালিত ওই ছবিতে রণবীর সিং (Ranveer Singh) -এর সঙ্গে অভিনয় করেছিলেন সারা, এবং ছবিটি বক্সঅফিসে বড় সাফল্য পেয়েছিল। সারার সাম্প্রতিক কয়েকটি ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় আগেও তাঁকে নিয়ে নানা আলোচনা হয়েছে। সেই প্রসঙ্গই যেন আবার সামনে এনে দিয়েছেন ওরি। এর আগেও একাধিকবার তাঁর মন্তব্যে সারাকে নিয়ে ব্যঙ্গাত্মক সুর লক্ষ্য করা গিয়েছে।
আরও পড়ুন : Sai Pallavi miscast Ek Din, Aamir Khan production news | ‘আমি এই চরিত্রে মানাচ্ছি না’ আমির খানের ছবিতে নিজেকেই ‘মিসকাস্ট’ বললেন সাই পল্লবী
উল্লেখ্য, বছরের শুরুতে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সেই পোস্টে ওরির পরনে একটি অদ্ভুত নকশার টি-শার্ট দেখা যায়, যেখানে অন্তর্বাসের ডিজাইন ছিল। একজন অনুরাগী মজা করে প্রশ্ন করেন, ‘এই অন্তর্বাস কী ধরে রাখার জন্য?’ উত্তরে ওরি লেখেন, ‘সারা আলি খানের হিট ছবিগুলো ধরে রাখার জন্য।’ এই মন্তব্যেই প্রথম বিতর্কের সূচনা। পরবর্তী প্রতিক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে যান তিনি। এক নেটাগরিক যখন বলেন, সারা হয়তো এই মন্তব্যে হাসছেন, তখন ওরি জবাব দেন, ‘আমার মনে হয়, তিনি নিজের কেরিয়ার দেখেই হাসছেন।’ এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই শুরু হয় সমালোচনার ঝড়। বলিউডের একটি বড় অংশ মনে করছে, ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতা থাকলেও, প্রকাশ্যে কোনও সহকর্মীর কাজকে এভাবে ব্যঙ্গ করা ঠিক নয়। অন্যদিকে কিছু মানুষ এটিকে ‘হালকা মজা’ হিসেবেই দেখছেন। তবে এই বিতর্ক যে সহজে থামার নয়, তা পরিষ্কার।
আরও পড়ুন : Aamir Khan Gauri Spratt ring | দামি আংটি উপহার, প্রেমে নতুন ইনিংস? আমির খান ও গৌরী স্প্র্যাটকে ঘিরে জোর জল্পনা
সারা আলি খান এখনও পর্যন্ত এই মন্তব্য নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি। তাঁর নীরবতা নিয়েও নানা জল্পনা চলছে। কেউ কেউ মনে করছেন, তিনি বিষয়টি এড়িয়ে যেতে চাইছেন। আবার অন্যদের মতে, উপযুক্ত সময়েই হয়তো তিনি নিজের অবস্থান জানাবেন। ওরির জনপ্রিয়তা মূলত সামাজিক মাধ্যমে। বিভিন্ন বলিউড তারকার সঙ্গে তাঁর উপস্থিতি এবং ব্যতিক্রমী স্টাইলের জন্য তিনি আলোচনায় থাকেন। তবে বারবার বিতর্কিত মন্তব্য করে তিনি নিজেকেও খবরের শিরোনামে রাখছেন। এই ঘটনার পর আবার প্রশ্ন উঠছে, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার সঙ্গে দায়িত্ববোধের সম্পর্ক কতটা জরুরি? কোনও শিল্পীর সাফল্য বা ব্যর্থতা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার ক্ষেত্রে সংযম থাকা উচিত কি না, সেই বিতর্কও নতুন করে সামনে এসেছে।
রোহিত শেট্টির শো ‘খতরোঁ কে খিলাড়ী ১৫’-তে ওরির অংশগ্রহণ নিয়েও এখন আলাদা করে নজর তৈরি হয়েছে। অনেকেই দেখার অপেক্ষায়, এই বিতর্ক তাঁর জনপ্রিয়তায় কী প্রভাব ফেলে। অন্যদিকে, সারা আলি খান তাঁর কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন। নতুন প্রজেক্ট এবং অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এই বিতর্ক তাঁর কেরিয়ারে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে। কিন্তু, বলিউডে বিতর্ক নতুন কিছু নয়, তবে ব্যক্তিগত মন্তব্য যখন পেশাদার সম্পর্ককে ছাপিয়ে যায়, তখন তা বড় প্রশ্ন তুলে দেয়। সারা ও ওরির এই ঘটনাও সেই তালিকায় নতুন সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sara Ali Khan bungalow lease news | শিক্ষার জন্য নিজের বাংলো ছাড়লেন সারা আলি খান! আন্ধেরিতে ‘নবাবকন্যা’র বড় সিদ্ধান্তে চর্চা তুঙ্গে
Author: Sasraya News
Cristiano Ronaldo wedding, Georgina Rodriguez marriage 2026 | বিশ্বকাপ শেষে বিয়ে করছেন রোনাল্ডো? সেপ্টেম্বরেই জর্জিনা রদ্রিগেজের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন সিআর সেভেন, জল্পনায় সরগরম ফুটবল দুনিয়া
Portugal vs Colombia 2026, Cristiano Ronaldo performance World Cup | কলম্বিয়ার কাছে আটকে পর্তুগাল, নকআউটে ক্রোয়েশিয়ার মুখোমুখি রোনাল্ডোরা
Anirudh Ravichander relationship, Kavya Maran IPL owner | অনিরুদ্ধ-কাব্যের বিয়ের জল্পনায় পরিবারের ইঙ্গিত, শীঘ্রই বড় অনুষ্ঠানের সম্ভাবনা
Venezuela earthquake news Hector Bello wife death, Lucas Trejo family tragedy | ভূমিকম্পে স্ত্রী প্রাণ দিয়ে শিশুকে বাঁচালেন, ত্রেজোর পরিবারহানি : ফুটবল দুনিয়ায় শোক
Cody Gakpo World Cup 2026, Gakpo personal tragedy | বিশ্বকাপের মাঝেই সন্তানের মৃত্যু, তবু দল ছাড়লেন না : বিশ্বকাপ ২০২৬-এ গাকপোর কঠিন সিদ্ধান্ত