Samabai Samity election : তেহট্টে সমবায় সমিতির নির্বাচনে বড় ব্যবধানে জয় সিপিআই (এম)-এর

SHARE:

তেহট্টে সমবায় সমিতির নির্বাচনে বড় ব্যবধানে জয় সিপিআই(এম)-এর

সাশ্রয় নিউজ ★ কলকাতা : তেহট্টে সমবায় সমিতির নির্বাচনে বড় ব্যবধানে জয় সিপিআই (এম)-এর। রবিবার ধোপট্টা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনের ফল ঘোষণা হলে, নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে সিপিআই(এম) ও সিপিআই(এম) সমর্থিত প্রার্থীরা। সিপিআই(এম) ৪৯ টি আসনে জয় লাভ করেছে। ২০ টি আসন পেয়েছে তৃণমূল ও তৃণমূল সমর্থিত প্রার্থীরা। উল্লেখ্য ওই সমবায় সমিতিতে মোট ভোটার ১,৭৯৩। স্থানীয় সিপিআই(এম) নেতৃত্ব এই জয়কে কেন্দ্র করে আসন্ন ত্রিস্তর গ্রামপঞ্চায়েত নির্বাচনের নিজেদের দলের শক্ত অবস্থান দেখছেন। এবং গ্রামপঞ্চায়েত নির্বাচনে এলাকায় বামেদের জয় নিশ্চিত বলে মনে করছেন। পাশাপাশি এই জয়কে দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে মানুষের প্রতিধ্বনি বলে সিপিআই(এম) নেতৃত্বের মত। তবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই নির্বাচনের ফলাফল আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোনও প্রভাবই ফেলবে না বলে জানান।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন