DA : নবান্ন অভিযানে নিয়ে মাললা পাল্টা মামলা হাইকোর্টে

SHARE:

নবান্ন অভিযানে নিয়ে মাললা পাল্টা মামলা হাইকোর্টে

সাশ্রয় নিউজ ★ কলকাতা : নবান্ন অভিযানে নিয়ে মাললা পাল্টা মামলা হাইকোর্টে। স্বচ্ছ নিয়োগ ও বকেয়া মহার্ঘভাতা (DA) -এর দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা। ইতিমধ্যে তাঁরা অনশন, ধর্মঘট, দিল্লিতে ধর্না প্রভৃতি বেশ কিছু কর্মসূচি সম্পন্ন করেন। আগামী ৪ মে ধর্মতলা থেকে নবান্ন পর্যন্ত মিছিলের জন্য পুলিশের অনুমতি পাননি বলে আন্দোলনকারীদের সূত্রে খবর। তারপরই তাঁরা মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা ডিএ আন্দোলনকারীদের মামলা করার অনুমতি দেন বলে উল্লেখ। সূত্রের খবর যে, মামলাটির শুনানি হতে পারে আগামী মঙ্গলবার। অন্যদিকে মিছিলের বিরোধিতা করে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেও জনস্বার্থে একটি মামলা হয় বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন