Justice Abhijit Ganguly : ফাইল চেয়ে পাঠালেন প্রধান বিচারপতি

SHARE:

ফাইল চেয়ে পাঠালেন প্রধান বিচারপতি

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর এজলাস থেকে দু’টি মামলা সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। নিয়োগ সংক্রান্ত ওই দু’টি মামলা চলছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর এজলাসে। আজ সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় রমেশ মালিক ও সৌমেন নন্দীর ফাইল চেয়ে পাঠানো হয় বলে উল্লেখ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর এজলাসে চলা নিয়োগ দুর্নীতির দু’টি মামলায় স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত। গত শুক্রবার বিচারপতি অভিজিৎ শীর্ষ আদালতের নির্দেশ শোনার পরে সংবাদমাধ্যমে মন্তব্য করেন, ‘‘আমি কোনও ব্যক্তিগত স্বার্থ নিয়ে এই মামলার বিচারের দায়িত্ব নিইনি। তবে দুর্নীতির বিরুদ্ধে আমি বরাবর সরব হয়েছি। বিচারক হিসাবে যত দিন আছি, তত দিন দুর্নীতির বিরুদ্ধে কথা বলব। যখন থাকব না, অন্য কাজ করব, তখনও দুর্নীতির বিরুদ্ধে সরব হব।’’ গত শুক্রবার শীর্ষ আদালতের নির্দেশের পরে ক্ষোভ প্রকাশ করেছিলেন চাকরি প্রার্থীরা।

-ফাইল চত্র

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন