সিপিআই (এম) ও তৃণমূল সংঘর্ষ কাশীপুরে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : সিপিআই (এম) ও তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কাশীপুর। স্থানীয় সূত্রে খবর, আজ মে দিবসে সিপিআই (এম) কর্মীরা দমদম সেভেন ট্যাঙ্কস লেনের পার্টি অফিস পুনরুদ্ধার করতে যান কাশীপুর বেলগাছিয়ার সিপিআই(এম) কর্মীরা। সিপিআই (এম) নেতৃত্বের অভিযোগ, তাঁদের ওপর তৃণমূল নেতা শান্তনু সেন-এর নেতৃত্বে তৃণমূল কর্মীরা চড়াও হন। ঘটনাস্থলে সিঁথি থানার পুলিশ পৌঁছন।




