পথ দুর্ঘটনায় বলি ৫
সাশ্রয় নিউজ ★ আজমগড় : বাঁশ বোঝাই ট্রাক্টর সঙ্গে একটি বোলেরো গাড়ির সংঘর্ষে প্রাণ হারান ৫ জন। উত্তরপ্রদেশের আজমগড়ের আহরাউলা গ্রামে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে শনিবার দূর্ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে উল্লেখ। আরও উল্লেখ, বোলেরো গাড়িটি লখনউ থেকে গাজিপুরের দিকে যাচ্ছিল, ওইসময় একটি বাঁশ বোঝাই ট্রাক্টর পেছন দিক থেকে ধাক্কা মারে। পুলিশ সূত্রে খবর, আটক হন ট্রাক্টর চালক।




