সাপের বিষ উদ্ধার করল বিএসএফ
সাশ্রয় নিউজ ★ দক্ষিণ দিনাজপুরে : গোপনসূত্রে খবর পেয়ে সোমবার ভোর রাতে সাপের বিষ ভর্তি জার উদ্ধার করল বিএসএফ। বিএসএফ সূত্রে খবর, প্রাথমিকভবে মনে করা হচ্ছে, পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। গয়েশপুর সীমান্তের পাহানপাড়ায় অভিযান চাকানো হয়। কাউকে গ্রেফতার করা যায়নি। পাচারকারীরা আগেই চম্পট দেন। বিএসএফ-এর ১৩৭ নম্বর ব্যাটেলিয়ন উদ্ধার হওয়া সাপের বিষ ভর্তি জার বালুরঘাট বন দফতরের হাতে তুলে দেন। বন দফতরের বালুরঘাটের ফরেস্ট রেঞ্জার এ বিষয়ে জানান, “বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়নেট পক্ষ থেকে সাপের বিষ ভর্তি একটি জার তাদের হাতে আজকে তুলে দেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে সাপের বিষের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে মুম্বাই। পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ করবেন৷” বন দফতর সূত্রে উল্লেখ, সাপের বিষগুলির আনুমানিক বাজারদর ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা।




