Samabai Election : সব আসনে টিএমসি-কে হারিয়ে বিপুল জয় বামেদের
সাশ্রয় নিউজ ★ পূর্ব মেদিনীপুর : আজ ভগবানপুর বিধানসভা কেন্দ্রের কলাবেড়িয়া সমবায় সমিতি নির্বাচনে সবকটি আসনেই বামপন্থী প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেন। তাঁদের জয়ের উল্লাস ছড়িয়ে পড়ে কর্মী সর্থকদের ভেতর। উল্লেখ্য, মোট আসন সংখ্যা ৯ টি। সবকটি আসনেই বামপন্থীরা প্রার্থী দেয়। এবং আজ নির্বাচন হলে, গণনায় ফলফল TMC কে হারিয়ে বামপন্থী প্রার্থীরা জয় লাভ করেছেন। এখানে BJP কোনও প্রার্থী দিতে পারেনি। উল্লেখ্য, মোট ভোটার সংখ্যা ছিল – ৮৬৫। ভোট দিয়েছেন- ৭৩০। বেশি ভোট পেয়েছেন বামপন্থী প্রার্থী সরস্বতী বেরা – ৫৭২ টি।তৃণমূল সর্বোচ্চ ভোট পেয়েছে১৮৪ টি।




