কেন্দ্র ও রাজ্যের সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় আক্রমনাত্বক সিপিআই(এম)
সাশ্রয় নিউজ★ পূর্ব মেদিনীপুর : গত কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার-এর বিডিও অফিসে আবাস প্লাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের দ্বারা আক্রান্ত হন সিপি আই (এম) -এর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি সহ অনেক নেতৃত্ব। অভিযোগ করেন সিপিআই (এম) -এর। বিষয়টি নিয়ে সরব হন, রাজ্য সিপি আই (এম)-এর সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীরা। তাঁরা পুলিশ, রাজ্য ও কেন্দ্রীয় শাসক দলের প্রতি ক্ষোভ উগড়ে দেন। আজ ৮ জানুয়ারি, ২০২২ তারিখ কাঁথির জনসভায় নেতৃত্বের বক্তব্যতে সেই প্রতিবাদের সুর ধ্বনিত হয়। পাশাপাশি কর্মহীনতা, দ্রব্য মূল্যবৃদ্ধি, বেকারত্বের হাত থেকে রাজ্যের ও দেশের মানুষকে রক্ষা করতে এবং চোর লুটেরাদের হাত থেকে জনগণের পঞ্চায়েত গড়ার আহ্বান জানান, সিপি আই (এম) নেতা সূর্য্যকান্ত মিশ্র, অমিয় পাত্র, নিরঞ্জন সিহি, হিমাংশু দাস প্রমুখ।




