Abhijit Gangopadhyay : মরণোত্তর দেহদানের ঘোষণা করবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, দাবী একটি স্বেচ্ছাসেবী সংস্থার 

SHARE:

মরণোত্তর দেহদানের ঘোষণা করবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, দাবী একটি স্বেচ্ছাসেবী সংস্থার 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ১০ জানুয়ারি ১৮৩৬ সালে ভারতে প্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন পন্ডিত মধুসূদন গুপ্ত। ১৮৩৬ সালের ১০ জানুয়ারি। একটি স্বেচ্ছাসেবী সংস্থা গণদর্পণ, ওই দিন তাঁরা ‘চিকিৎসা বিজ্ঞান দিবস’ উৎযাপন করেন।  গণদর্পণ-এর পক্ষে জানানো হয়, ওই বিশেষ দিনটিতে সংস্থার সম্পাদকের একটি গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। উক্ত সংস্থার পক্ষে দাবী করা হয়, ওই অনুষ্ঠানে বিচারপতি গঙ্গোপাধ্যায় গ্রন্থপ্রকাশের পাশাপাশি মরণোত্তর দেহদানের কথা জানাবেন। তবে, এখন পর্যন্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর ওই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংস্থার তরফে জানানো হয়, ওই দিনের আনুষ্ঠানে আইনজীবী ও রাজনীতিবিদ, বিকাশরঞ্জন ভট্টাচার্যও উপস্থিত থাকবেন। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন