বাইরনের দল বদল
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : সাগরদীঘি উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছিল বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী। ওই আসনটি ফাঁকা হয়, তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মন্ত্রী সুব্রত সাহা-এর প্রয়াণে। উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করে বাম-কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস জয়লাভ করে। বাম-কংগ্রেস সাগরদীঘিকে মডেল করে পরবর্তী নির্বাচনগুলির জন্য সামনের দিকে এগিয়ে যেতে চাইছিল বলে জোর সোরগোল ওঠে। কিন্তু হঠাৎই আজ সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বাইরন বিশ্বাস।
-ফাইল চিত্র




