সাশ্রয় নিউজ ★ বহরমপুর : রানিনগরের (Raninagar Murder Case) মালিপাড়ার শিক্ষকের পরিবারে সহকর্মীর ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু শিক্ষকের মা’য়ের। পুলিশ সূত্রে খবর বুধবার খালিদ হাসান নামে এক শিক্ষকের বাড়িতে চড়াও হয় তাঁর সহকর্মী সেলিম সেখ। সেলিমের এলোপাথাড়ি চালানো ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয় খালিদ হাসানের মা রিজিয়া আহমেদের।
কী হয়েছিল! স্থানীয় সূত্রে খবর, জুয়ায় প্রচুর টাকা হেরে যায় সেলিম সেখ নামে ওই যুবক। অভিযুক্ত সেলিম তাঁর সহকর্মী খালিদ হাসানের স্ত্রী রেখা আহমেদের কাছে গয়না দাবী করে। তিনি তা না দিতে চাননি। তারপরেই সে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তাঁর সহকর্মী খালিদের বাড়িতে। এলোপাথাড়ি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রেখা আহমেদ, খালিদের বাবা বর্ষীয়ান প্রাক্তন শিক্ষক খবিরুদ্দীন আহমেদ, তাঁর স্ত্রী রিজিয়া আহমেদ ও বাড়ির পরিচারিকা। মৃত্যু হয় রিজিয়া আহমেদের। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে আরও খবর যে, সেলিম সেখ নামে ওই যুবক একটি প্রাথমিক বিদ্যালয়ে খালিদ আহমেদের সহকর্মী। খালিদের স্ত্রী’ও একটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতার সঙ্গে যুক্ত বলে উল্লেখ।
অন্যদিকে বুধবার রাতেই বেলডাঙা থেকে অভিযুক্ত শিক্ষক সেলিম সেখকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে কোর্টে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় বলে মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে খবর। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে উল্লেখ।
ছবি : প্রতীকী
আরও খবর : TMC Rally : বিজেপি ত্যাগ করে তৃণমূলে বিজেপির মুকুটমণি অধিকারী




