আজ রাণীনগর-২ স্থায়ী সমিতি গঠন
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : আজ সোমবার রাণীনগর-২ ব্লকে স্থানী সমিতি গঠন। রাণীনগর এলাকায় পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনী। রাস্তায় নাকা তল্লশী পুলিশের। উল্লেখ্য, গত শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে রাণীনগর। বাম-কংগ্রেস জোটের সমর্থকদের বিরুদ্ধে থানা ভাঙচুর, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ঘটনায় গ্রেফতার হন রাণীনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী সহ আরও বেশ কিছু বাম-কংগ্রেস জোট সমর্থক। অন্যদিকে, গতকাল রবিবার ২ জন বাম-কংগ্রেস পঞ্চায়েত সমিতির সদস্য দলবদল করে কংগ্রেসে যোগদান করলে শাসকদল তৃণমূল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে। উল্লেখ্য নির্বাচনের ফলাফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস ১৩ টি ও ১৪ টি আসনে বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা জয়ী হন। সেই মতো পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করে বাম-কংগ্রেস জোট। গতকাল রবিবার দু’জন বাম-কংগ্রেস জোট পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলে তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লা ভারী। আজ সোমবার ওই পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন।
-ফাইল চিত্র




