Purba Burdwan : পরিচ্ছন্ন পূর্ব বর্ধমান কর্মসূচি পালন 

SHARE:

পরিচ্ছন্ন পূর্ব বর্ধমান কর্মসূচি পালন 

সাশ্রয় নিউজ ★ কালনা, পূর্ব বর্ধমান : আগমনীর ডাকে পরিচ্ছন্ন পূর্ব বর্ধমান কর্মসূচিকে সামনে রেখে আজ ১৫ অক্টোবর ২০২৩ সমস্ত স্কুল শিক্ষক-শিক্ষিকা  এবং এলাকার মানুষ জনকে পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে ওয়াকিবহাল করার জন্য কর্মসূচি পালন করা হয়। তাঁরা আজ দুয়ারে দুয়ারে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিয়েছেন। তাছাড়া যেভাবে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, সেই ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সেই নির্দেশাবলী তাঁরা জনসাধারণের ভেতর প্রচার করেন।  এই কর্মসূচিতে অংশ নেয় কালনা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়-এর শিক্ষিকা, শিক্ষাকর্মীরা। এদিন স্কুল পরিদর্শনে এসেছিলেন জেলা শাসক শ্রীমতী শুক্লা দাস গাঙ্গুলী ও মহাকুমা শাসক শুভম আগারওয়াল। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন