শক্তিপুর শিবরাত্রির মেলায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পুলিশ ভ্যান
সাশ্রয় নিউজ ★ বহরমপুর : শক্তিপুর শিবরাত্রির মেলায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পুলিশ ভ্যান। মুর্শিদাবাদ জেলা সদর বহরমপুর থেকে রামনগরঘাটগামী রাস্তার জগন্নাথপুর মাদারতলায় রাজ রাত্রি ৮ টা ৫৫ নাগাদ দুর্ঘটনা কবলে পড়ে একটি পুলিশভ্যান।

স্থানীয় সূত্রে খবর, তিনটি পুলিশ ভ্যান একসঙ্গে আগে পিছনে যাচ্ছিল। তার মধ্যে থেকে একটি পুলিশভ্যান পাথরে শ্লিপ করে উল্টে যায়। ঘটনা সূত্রে জানা যায়, ভ্যানটি রাস্তায় পড়ে থাকা পাথরে শ্লিপ করলে নিয়ন্ত্রণ হারান চালক। এবং জগন্নাথপুর মাদারতলার কাছে পাল্টি খায়। বিশেষ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত পুলিশ ভ্যানটিতে বেশিরভাগই সিভিক ভলেন্টিয়ার ছিলেন।




