সাশ্রয় নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি ★ আগরতলা : বেঙ্গালুরুতে সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল কবি প্রগতি দে চৌধুরী (Pragati Dey Chowdhury) -এর প্রথম কাব্যগ্রন্থ ‘রঙ্গন’ (Rangan)। ৯ জানুয়ারি ২০২৬, বেঙ্গালুরুর একটি সাহিত্যঘন পরিবেশে আয়োজিত এই বই প্রকাশ অনুষ্ঠানে কবিতা ও সংস্কৃতির মেলবন্ধন যেন আরও একবার স্পষ্ট হয়ে উঠল। ত্রিপুরার স্বনামধন্য ‘দৈনিক বজ্রকণ্ঠ’ (Dainik Bajrakontha) থেকে প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থটি। ইতিমধ্যেই পাঠকমহলে কৌতূহল সৃষ্টি করেছে।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। সাহিত্য ও শিক্ষাজগতের সম্মানিত ব্যক্তিত্বদের উপস্থিতিতে বই প্রকাশের মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয়। রামকৃষ্ণনগরের রামকৃষ্ণ বিদ্যাপীঠ বিদ্যালয়ের (Ramakrishna Vidyapith School, Ramkrishnanagar) প্রথিতযশা পদার্থবিদ্যার প্রাক্তন শিক্ষক নিরঞ্জন দত্ত পুরকায়স্থ (Niranjan Dutta Purkayastha) -এর হাতে আনুষ্ঠানিক ভাবে ‘রঙ্গন’ গ্রন্থটির উন্মোচন সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াবাজার গার্লস এম. ই. স্কুলের (Nayabazar Girls M.E. School) প্রাক্তন প্রধান শিক্ষক সৌমিত্র দে চৌধুরী (Soumitra De Chowdhury)। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থেকে লেখককে শুভেচ্ছা জানান কৃষ্ণা দত্তপুরকায়স্থ (Krishna Dutta Purkayastha), নিরুপম দত্তপুরকায়স্থ (Nirupam Dutta Purkayastha), উদেষ্ণা দত্তপুরকায়স্থ (Udeshna Dutta Purkayastha), সাগ্নিক দে চৌধুরী (Sagnik De Chowdhury) এবং সোহম দে চৌধুরী (Soham De Chowdhury)। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও আন্তরিক ও আবেগঘন।
অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্তে নিতারা দত্তপুরকায়স্থ (Nitara Dutta Purkayastha) নিরঞ্জন দত্ত পুরকায়স্থের হাতে একটি সামান্য উপহার তুলে দেন, যা উপস্থিত সকলের কাছে এক আন্তরিক মানবিক দৃশ্য হিসেবে ধরা দেয়। ওই মুহূর্তে করতালিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। বক্তব্য রাখতে গিয়ে শ্রী নিরঞ্জন দত্ত পুরকায়স্থ কবি প্রগতি দে চৌধুরীর সাহিত্যচর্চার ভূয়সী প্রশংসা করেন। তাঁদের কথায়, কবির লেখায় আবেগ, অনুভব ও ভাষার সাবলীল প্রকাশ স্পষ্টভাবে ফুটে উঠেছে। ‘রঙ্গন’ কাব্যগ্রন্থটি সমকালীন বাংলা কবিতার ভাণ্ডারে একটি উল্লেখযোগ্য সংযোজন। কবি প্রগতি দে চৌধুরীর উজ্জ্বল সাহিত্যভবিষ্যৎ কামনা করে আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে তাঁর কবিতা আরও বিস্তৃত পাঠকসমাজের কাছে পৌঁছবে।
প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের মাধ্যমে কবি প্রগতি দে চৌধুরী বাংলা কবিতার জগতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন। বেঙ্গালুরুতে বসেই ত্রিপুরা থেকে প্রকাশিত বইয়ের এই উন্মোচন অনুষ্ঠান প্রমাণ করে, বাংলা সাহিত্য ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ নয়। কবিতা ও সৃজনশীলতার এই যাত্রা ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে বলেই মনে করছেন সাহিত্যপ্রেমীরা।
আরও পড়ুন : আগরতলা বইমেলায় মঞ্চে বাংলা আকাদেমি আগরতলা বই প্রকাশ অনুষ্ঠান




