রাজেশ চন্দ্র দেবনাথ ★ সাশ্রয় নিউজ ডেস্ক, আগরতলা : গত মঙ্গলবার (৬/০১/২০২৬) রাত ৮টায় ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত বইমেলার মঞ্চে বাংলা আকাদেমি আগরতলা কর্তৃক আয়োজিত গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
ড. দিলীপ বসু, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাহিত্য সেবক, রাজধানী কলেজ, দিল্লি।

ড. নন্দিতা বসু, অবসরপ্রাপ্ত অধ্যাপক, দিল্লি বিশ্ববিদ্যালয়। ড. রামেশ্বর ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও কবি এবং শ্রী স্মরজিৎ রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাহিত্য সেবক। এছাড়া ছিলেন বাংলা আকাদেমি আগরতলার সভাপতি ড. ভাস্কর রায় বর্মন, বাংলা আকাদেমি আগরতলার সম্পাদক ড.রবীন্দ্র কুমার দত্ত।

বাংলা আকাদেমি আগরতলার মুখপত্র উত্তিষ্ঠ-এর মোড়ক উন্মোচন করেন ড. রামেশ্বর ভট্টাচার্য, ড. ভাস্কর রায় বর্মনের Mishmash : A Medley collection of Essays এবং কবি তনুশ্রী ভট্টাচার্যের Swan and Soulmate গ্রন্থদ্বয়ের মোড়ক উন্মোচন করেন ড. দিলীপ বসু।

দেবমিত্রা দে-র প্রত্যভিজ্ঞা ও ড. পদ্মকুমারী চাকমা সম্পাদিত রামকুমার নন্দী মজুমদারের নবপত্রিকা কাব্য গ্রন্থদ্বয়ের মোড়ক উন্মোচন করেন ড. নন্দিতা বসু, কবি অনামিকা নাথের কাব্যগ্রন্থ Bones and Blossoms এর মোড়ক উন্মোচন করেন শ্রী স্মরজিৎ রায়, ড. মলয় দেব ও ড. পদ্মকুমারী চাকমা সম্পাদিত ভারতবর্ষের স্বাধীনতা ও স্বাধীনতা উত্তর ভারত গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ড. ভাস্কর রায় বর্মন, কবি প্রণব কুমার দাসের কাব্যগ্রন্থ শব্দের সীমানা-র মোড়ক উন্মোচন করেন ড. রবীন্দ্র কুমার দত্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বই পাঠের উপকারিতা সম্পর্কে তুলে ধরেন।




