আগরতলা বইমেলায় প্রকাশিত হল কবি সৈকত মজুমদার -এর কাব্যগ্রন্থ

SHARE:

রাজেশ চন্দ্র দেবনাথ ★ সাশ্রয় নিউজ ডেস্ক, আগরতলা : গত ৫ই জানুয়ারি ৪৪ তম আগরতলা বইমেলার মুক্ত মঞ্চে প্রকাশিত হল কবি সৈকত মজুমদার এর কাব্যগ্রন্থ ‘নীরব দর্শক’। জ্ঞান বীক্ষণ প্রকাশনী থেকে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। সেদিন জ্ঞান বীক্ষণ প্রকাশনীর উদ্যোগে আরও ৩৩ টি নতুন বইয়ের আবরণ উন্মোচিত হয়। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন সাহিত্যিক ড. দেবব্রত দেবরায়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মলয় দেব, কবি ও প্রাবন্ধিক নিয়তি রায়বর্মন, কবি বিশ্বজিত রায় প্রমুখ। অতিথিদের মধ্যে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মলয় দেব কবি সৈকত মজুমদারের শারীরিক সমস্যার কথা মাথায় রেখে মঞ্চ থেকে নেমে কবির ‘নীরব দর্শক’ কবিতা সংকলনের মোড়ক উন্মোচন করেছেন। এবং উনি উনার আলোচনার শুরুতেই প্রতিবন্ধকতার সাথে লড়াই করে যেভাবে কবিতাকে ভালোবেসে সৈকত বছর বছর গল্প কবিতার বই আমাদের উপহার দেয়, তার বিপুল প্রশংসা করেছেন।

আরও পড়ুন : Assam government jobs update, CM Himanta Biswa Sarma statement | অসম ক্যাবিনেটের একাধিক যুগান্তকারী সিদ্ধান্তে উন্নয়নের গতি, ১ লক্ষ ৪২ হাজার ছাড়াল সরকারি নিয়োগ, হিমন্ত বিশ্ব শর্মার বার্তা

উল্লেখ্য, কবি সৈকত মজুমদারের জীবনের প্রথম কবিতা সংকলন ‘গোধূলি বেলায়’ ২০১৬ সালে বিলোনীয়া বই মেলায় প্রকাশিত হয়। নবম কবিতা সংকলন ‘নীরব দর্শক’ ২০২৬ সালে আগরতলা বইমেলার মুক্ত মঞ্চে প্রকাশিত হয়েছে। জ্ঞান বীক্ষণ প্রকাশনীর সঙ্গে কবির সম্পর্কের শুরু প্রথম কবিতা সংকলন ‘গোধূলি বেলায়’ দিয়ে এবং সম্প্রতি প্রকাশিত বই ‘নীরব দর্শক’ দিয়ে তা অব্যাহত থাকলো। এই প্রকাশনী থেকে এখন পর্যন্ত মোট দশটি গল্প ও কবিতার বই প্রকাশিত হয়েছে সৈকত মজুমদারের।

আরও পড়ুন : Shriya Saran lifestyle | তারকাখ্যাতির আড়ালে সাদামাটা সংসার: শ্রিয়া শরণের মুম্বইয়ের বাড়ির অন্দরমহল দেখে চমক ভক্তদের

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন