Partha Chatterjee : পার্থ চট্টোপাধ্যায়-এর বিধায়ক পদ খারিজের দাবিতে বেহালায় গণভোট DYFI -এর

SHARE:

পার্থ চট্টোপাধ্যায়-এর বিধায়ক পদ খারিজের দাবিতে বেহালায় গণভোট DYFI -এর

সাশ্রয় নিউজ ★ কলকাতা : নিয়োগ দুর্নীতির অভিযোগে ৮ মাসেরও অধিক সময়ব্যাপী জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়ে বিধানসভায় গিয়েছিলেন। দুর্নীতির দায়ে গ্রেফতার হওয়ার পরে পার্থ চট্টোপাধ্যায় দলের সমস্ত পদ ও মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেয়। কিন্তু তাঁর বিধায়ক পদ থেকে যায়। সিপিআই(এম) ও তাঁদের যুব সংগঠন DYFI নেতৃত্ব তাঁর গ্রেফতারের কিছুকাল পর থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে অপসারণের দাবি জানিয়ে আসছে। আজ বেহালার এলআইসি মোড়ে সেই দাবিতে সিপিআই(এম)-এর যুব সংগঠন ডিওয়াইএফআই গণভোটের আয়োজন করে। গোপন ব্যালটে ভোট গ্রহণ চলে সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত।

ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন