”যত নোটিস আসবে, আন্দোলন তত তীব্র হবে” : অভিষেক বন্দ্যোপাধ্যায়
সাশ্রয় নিউজ ★ চোপড়া : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে যোগ দেন চোপড়ায়। সেখানে তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন হবে ২৪০। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নিশানায় ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সীও। তিনি বলেন, ”ইডি-সিবিআই দিয়ে ধমকে চমকে কোনও লাভ হবে না। অন্য দল ভয় পেতে পারে, তৃণমূল কংগ্রেস ভয় পায় না। আমাকেও নোটিস পাঠিয়েছে, যত নোটিস আসবে, আন্দোলন তত তীব্র হবে।”




