বিস্ফোরণকারীদের ধরিয়ে দিতে নগদ পুরস্কার ঘোষণা
সাশ্রয় নিউজ ★ দান্তেওয়াড়া : ২৬ এপ্রিল ২০২৩ দান্তেওয়াড়ায় মাওবাদী বিস্ফোরণে প্রাণ হারান গাড়িরচালক সহ মোট ১১ জন ডি আর জি পুলিশকর্মী। ঘটিনায় শোক প্রকাশ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই হামলায় এক মাওবাদী ক্যাডারের নাম উঠে আসে। এক পুলিশ কর্মীর কথায়, তদন্তে উঠে আসে জগদীশ নামে এক মাওবাদী ওই ঘটনার মূল চক্রী। ওই ব্যক্তির স্ত্রী হেমলা সংগঠনের কমাণ্ডার। ওই পুলিশকর্মী জানান, গোয়েন্দা রিপোর্টে জানা যায়, “জগদীশের শ্বশুর বিনোদ হেমলা কাঙ্গের ঘাটি এরিয়া কমিটির ইনচার্জ হিসাবে এখন সক্রিয়।” জগদীশ সহ সংগঠনের আরও কর্মীদের খোঁজ দেওয়ার জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছে ছত্রিশগড় পুলিশ। জগদীশ সম্পর্কে পুলিশ সূত্রে জানা, “গোয়েন্দা তথ্য অনুসারে,প্রযুক্তিগত প্রমাণ সহ জগদীশকে বিস্ফোরণস্থলের কাছে দেখা গিয়েছিল এবং বিস্ফোরণ ঘটানোর ষড়যন্ত্র সে করেছিল।”




