Sukanya Mondal : তিহাড়বাসী সুকন্যাও, আদালতের নির্দেশে ১২ দিনের জেল হেফাজত অনুব্রত কন্যার

SHARE:

তিহাড়বাসী সুকন্যাও, আদালতের নির্দেশে ১২ দিনের জেল হেফাজত অনুব্রত কন্যার 

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : এবার তিহাড়বাসী অনুব্রত কন্যা সুকন্যাও। ১২ দিনের জেল হেফাজত সুকন্যার। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট সুকন্যাকে ভার্চ্যুয়াল মাধ্যমে এই নির্দেশ দেন। আপাতত সুকন্যাকে আগামী ১২ দিন তিহাড় জেলেই কাটাতে হবে বলে উল্লেখ।

ইডি সূত্রে খবর, সুকন্যার নামে ব্যাঙ্কে বিপুল পরিমাণ অর্থ ফিক্সড ডিপোজিট রয়েছে। এছাড়াও তাঁর নামে বোলপুরে বহু সম্পত্তির হদিস পান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

ইডি সূত্রে দাবী, যেহেতু তাঁর নামে সমস্ত অর্থ ও সম্পত্তি হিসেব বহির্ভূত, সেহেতু গরুপাচার যোগ একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইডি সূত্রে আরও খবর, তাঁর (সুকন্যা মণ্ডল-এর) অর্থ ও সম্পত্তির উৎস সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে যথোপযুক্ত উত্তর দিতে পারেননি। তিনি ইডি আধিকারিকদের জানান, সমস্ত প্রশ্নের উত্তর হিসাবরক্ষক মণীশ কোঠারি ও তাঁর (সুকন্যার) বাবা-ই দিতে পারবেন। বিশেষভাবে উল্লেখ্য যে, গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল ও মণীশ কোঠারি দু’জনেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে বন্দী।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন