সাশ্রয় নিউজ ডেস্ক ✪ কলকাতা : আপনি যদি কখনও One Night Stand করার কথা ভেবে থাকেন, কিংবা করে থাকেন, তবে সমাজের একাংশ আপনাকে হয়তো চরিত্রহীন বলতেও দ্বিধা করবে না। কিন্তু আপনি জানেন কি, এই ‘একরাত্রির সম্পর্ক’-এরও কিছু ইতিবাচক দিক রয়েছে? গবেষণা বলছে, নিজের ইচ্ছা, শরীর ও অনুভূতির উপর কর্তৃত্বকে বুঝতে এই ধরনের সম্পর্ক অনেক সময় সাহায্য করতে পারে। আজকের সমাজে যৌনতা নিয়ে যেমন খোলামেলা আলোচনা বাড়ছে, তেমনই বাড়ছে ব্যক্তি স্বাধীনতা ও শরীরজ্ঞান সম্পর্কেও সচেতনতা।

সামাজিক ধ্যান-ধারণা এখনও অনেকাংশেই রক্ষণশীল হলেও, মানুষ মন খুলে নিজেদের চাওয়া-পাওয়ার কথা বলছেন। বিশেষ করে জেনারেশন Z ও মিলেনিয়ালরা এই বিষয়ে আরও স্পষ্ট। মনোবিজ্ঞানী ডঃ সায়ন্তনী মুখোপাধ্যায় (Dr. Sayantani Mukherjee) বলছেন, ‘একজন মানুষ যদি সম্মতিতে কোনও যৌন সম্পর্ক স্থাপন করেন, তাহলে তা নিয়ে দোষারোপ করা একেবারেই অনুচিত। যৌনতা একটি প্রাকৃতিক প্রয়াস, এবং এক রাতের সম্পর্কও মানুষের মানসিক ও শারীরিক পরিতৃপ্তির উপায় হতে পারে।’

যদিও অনেকেই One Night Stand -এর বিরুদ্ধে যুক্তি দেন, এ ধরণের সম্পর্ক মানসিকভাবে অস্থিরতা তৈরি করে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটি ব্যক্তি-নির্ভর। যেমন কেউ যদি সেই মুহূর্তে শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য কাউকে খোঁজেন ও জানেন সম্পর্কের কোনও ভবিষ্যৎ নেই। তাহলে এ ধরনের অভিজ্ঞতা তাঁর কাছে চাপ তৈরি না-ও করতে পারে। কিন্তু এতে আত্মবিশ্বাস বাড়তে পারে।

মন ও শরীরের স্বাধীনতা
অনেক সময় আমরা নিজের মধ্যেকার ‘বদমায়েশি’ বা ‘উত্তেজনা’কে চেপে রাখি সমাজের ভয়ে। অথচ বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবৃত্তিগুলোরও স্বাস্থ্যকর প্রকাশ প্রয়োজন। লেখিকা ও যৌনতা বিষয়ক বিশেষজ্ঞ কাম্যা লাল (Kamya Lal) বলছেন, ‘নিজের শরীরকে বুঝতে শেখা, ও সেই বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করা মানেই আপনি নিজেকে সম্মান করছেন। One Night Stand সেই বোঝাপড়ারই একটা রূপ হতে পারে।’ কিন্তু এখানে একটি শর্ত অবশ্যই থেকে যায়, ‘সুনিশ্চিত সম্মতি’ (informed consent)। কোনও সম্পর্ক যদি সম্মতির ভিত্তিতে না হয়, তা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক।

পরিচিত নয়, তবু স্বাধীনতা অনুভব
অনেকেই যুক্তি দেন, অপরিচিত কারও সঙ্গে সম্পর্ক স্থাপন মানে নিজের নিরাপত্তাকে বিপন্ন করা। একদিক থেকে যুক্তি ঠিক হলেও, এক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা ও নিজের সাবধানতাও গুরুত্বপূর্ণ। তবে মনোবিদদের মতে, অপরিচিত কারও সঙ্গে সংক্ষিপ্ত সম্পর্ক অনেক সময় ‘আদিম আকর্ষণকে উপলব্ধি করার সুযোগ দেয়, যা কোনও দীর্ঘমেয়াদি সম্পর্কে সম্ভব নয়।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটির (New York University) এক গবেষণায় দেখা গেছে, ৪৫% অংশগ্রহণকারী তাদের One Night Stand অভিজ্ঞতা সম্পর্কে জানিয়েছেন, তা তাঁদের ‘জীবনে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে।’ একজন অংশগ্রহণকারী বলেন, ‘আমি যখন প্রেমে ছিলাম, সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজেকে একা লাগছিল। তখনই এক বন্ধুর সাজেস্টে একরাত্রির সম্পর্কে জড়াই। তখন বুঝতে পারি, আমি এখনও আকর্ষণীয়, এখনও আমার মধ্যে ইচ্ছা বাঁচা আছে।’
কিছু সতর্কতাও জরুরি
যদিও One Night Stand কিছু মানুষের জীবনে স্বাধীনতার প্রতীক হয়ে উঠছে, তবুও কিছু সতর্কতা অবশ্যই জরুরি। সুরক্ষা (protection) ব্যবহার করা একান্ত আবশ্যিক। যৌন সংক্রমণ (STD) বা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়াতে সচেতনতা অব্যাহত রাখা প্রয়োজন। যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডঃ অভিষেক সেনগুপ্ত (Dr. Abhishek Sengupta) বলেন, ‘সুরক্ষা না নিয়ে কোনও ধরনের যৌন মিলনে যাওয়া নিজের ও অন্যের স্বাস্থ্যকে বিপদের মুখে ঠেলে দেওয়া। চটজলদি সম্পর্ক হলেও, দায়িত্বশীলতা থাকা উচিত।’

নতুন এক মানসিকতা গড়ে উঠছে
সমাজে এখন যৌনতা নিয়ে যে ধরণের খোলামেলা আলোচনা শুরু হয়েছে, তা অবশ্যই স্বাগতযোগ্য। One Night Stand নিয়ে যে ছুঁৎমার্গ ছিল, তা ধীরে ধীরে কমছে। একদিকে যেখানে এক রাতের সম্পর্ককে ‘অসামাজিক’ বলে মনে করা হতো, এখন অনেকেই এটিকে দেখছেন ‘ভাল লাগার মুহূর্ত’ হিসেবে। অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee) একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার শরীর নিয়ে সিদ্ধান্ত আমি নেব। সমাজ না। আমার যদি কোনও পুরুষ বা নারীকে এক রাতের জন্য ভাল লাগে, তাতে অন্যের মাথা ঘামানোর কিছু নেই।’ এই উক্তি সমাজের নতুন দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরে, ‘নিজের ইচ্ছেকে স্বীকৃতি দেওয়া, তা লজ্জার নয়, কিন্তু সাহসিকতার কাজ।’

One Night Stand কোনও নোংরা ব্যাপার নয়, যদি সেটা সম্মতিতে হয়, যদি সুরক্ষা মেনে চলা হয়, যদি ব্যক্তি নিজে জানেন যে তিনি কী চাইছেন। শুধু সমাজের পুরনো ধারণা ও চাপে পড়ে নিজের চাওয়া গোপন করা কোনও সমাধান নয়। কিন্তু অবশ্যই প্রয়োজন সত্যিকে সম্মান জানানো, নিজের শরীর ও ইচ্ছেকে সম্মান জানানো। কারণ যৌনতা কেবল শরীরের নয়, মানসিক স্বাধীনতারও এক বড় উপাদান।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Vijay Deverakonda, Rashmika relationship | মুখোশ পরে ঘুরতে চান বিজয়, রশ্মিকা নিয়ে সম্পর্কের জল্পনা নিয়ে বিস্ফোরক মন্তব্য


