পার্বতী কাশ্যপ ★ সাশ্রয় নিউজ : দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) বরাবরই সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)-এর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ইন্ডাস্ট্রির অঘোষিত সত্য হলেও, কখনওই সে বিষয়ে স্বীকারোক্তি দেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থার কথা শেয়ার করে চমকে দিলেন এই ‘অর্জুন রেড্ডি’ (Arjun Reddy) অভিনেতা। বিজয় (Vijay Deverakonda) জানিয়েছেন, তাঁর মধ্যে একটি দ্বৈত সত্তা কাজ করে। তিনি বলেন, “অদ্ভুত একটা দ্বৈততা রয়েছে। একদিকে অভিনেতা হিসেবে সারা বিশ্বে পরিচিতি পেতে চাই, আবার অন্যদিকে এমনও ইচ্ছে করে যে, কেউ যেন আমাকে চিনতেই না পারে।” অভিনেতা আরও যোগ করেন, “আমি চাই, জনসমক্ষে যে ইমেজটা তৈরি হয়, তা যেন এক কাল্পনিক মুখোশ হয়। আসল আমি, আমার পরিচয়, শুধু আমার কাছেই থাকুক। আগে ভাবতাম, যদি এমন কোনও মুখোশ থাকত যা পরে বাইরে বেরোতে পারতাম, মানুষ সেই মুখোশকেই তারকা ভাবে, আর আমি নিজের মতো বাঁচতাম।”
রশ্মিকা (Rashmika Mandanna)-র সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে, বরাবরের মতো এবারও এড়িয়ে যান বিজয় (Vijay Deverakonda)। বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তাঁদের ‘সিক্রেট রিলেশনশিপ’-এর গুঞ্জন বহুদিনের। দু’জনকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও, সমাজমাধ্যমে একসঙ্গে কোনও ছবি নেই। এমনকি রশ্মিকাকে ফলোও করেন না বিজয়। এই নিয়ে নানা সময়ে রশ্মিকা (Rashmika Mandanna) স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, “যে মানুষটির সঙ্গে আমি আছি, সে আমার কাছে দারুণ গুরুত্বপূর্ণ। তাঁর কাছেই নিজেকে নিরাপদ মনে হয়।”
বিজয় (Vijay Deverakonda) সম্পর্কের কথা স্বীকার না করলেও, ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট। তিনি বলেন, “আমি জানি না, কতটা সফলভাবে নিজের জীবন লুকিয়ে রাখতে পেরেছি। তবে আমি ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে চাই। সাফল্য থেকে যা পাই, তা উপভোগ করি এবং সম্মানও করি। তবে এই সাফল্য ব্যক্তি মানুষ হিসেবে পাই না, আমার ছবির জন্য পাই।” অন্যদিকে, কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বিজয় (Vijay Deverakonda) বলে ফেলেছিলেন, “আমার বয়স এখন ৩৫। অবশ্যই আমি সম্পর্কে আছি।” এই মন্তব্যেই তীব্র জল্পনা ছড়ায় যে, রশ্মিকাই (Rashmika Mandanna) তাঁর সেই বিশেষ মানুষ। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি তাঁরা। নিজের মুখ আর দেখাতে চান না বলেই কি এমন মন্তব্য? নাকি ইচ্ছে করেই বিতর্কের আড়ালে লুকিয়ে থাকতে চাইছেন বিজয় (Vijay Deverakonda)? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনুরাগী এবং নেটিজেনদের মধ্যে। এখন দেখার, আগামী দিনে তাঁদের সম্পর্কের সত্যিটা প্রকাশ্যে আসে কি না। তবে আপাতত বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) যেন নিজের মুখোশের আড়ালেই থাকতে বেশি স্বচ্ছন্দ।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Rashmika Mandanda | Star Life : তিনটে ৫০০ কোটির ছবি, পাঁচ শহরে বাড়ি, গ্যারাজে লাক্সারি গাড়ি, ৩০-র আগেই সম্পত্তিতে রেকর্ড গড়লেন রশ্মিকা


