উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
সাশ্রয় নিউজ ★ আন্তর্জাতিক ডেস্ক : স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যমসূত্রে খবর, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তরফে জানানো হয়, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের রিয়ংসং এলাকা থেকে ইংরেজি নতুন বছরের শুরুর দিন ভোররাত ২.৫০ মিনিট নাগাদ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪০০ কিলোমিটার দূরে পূর্ব সাগরে পড়েছে বলে উল্লেখ। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়, ‘উত্তর কোরিয়ার যেকোনও উস্কানির যথোপযুক্ত জবাব দিতে আমাদের সেনাবাহিনী প্রস্তুত।’
ছবি : প্রতীকী




