কাবুলে সামরিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ
সাশ্রয় নিউজ ★ কাবুল : কাবুলের সামরিক বিমানবন্দরের বাইরে কাবুলে একটি বিস্ফোরণে কয়েকজন হতাহত হয়েছেন বলে খবর। সূত্রের খবর, স্থানীয় সময়, সকাল ৮টায় বিস্ফোরণটি ঘটে। আফগানিস্তান স্বরাষ্ট্র মন্ত্রকের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘এদিন সকালে কাবুল সামরিক বিমানবন্দবিস্ফোরণেররের বাইরে বিস্ফোরণ হয়। ওই ঘটনায় আমাদের অনেকে নাগরিক নিহত হন। আহত হয়েছেন অনেকে।’ এখনও পর্যন্ত কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেননি।
ছবি : প্রতীকী




