State Election Commission : রাজ্য নির্বাচন কমিশন প্রকাশ করল তোটার তালিকা 

SHARE:

রাজ্য নির্বাচন কমিশন প্রকাশ করল তোটার তালিকা 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : নতুন ভোটার কতজন বেড়েছে রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বলা হয়, ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩ কোটি ৮২ লাখ ৩৬ হাজার ৫০৭ জন। মহিলা ভোটার রয়েছে ৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ০৭১ জন। মোট ৭ কোটি ৫২ লাখ ০৮ হাজার ৩৭৭ জন ভোটারের মধ্যে তালিকায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ হাজার ৭৯৯ জন। পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, এবার নতুন ভোটার ১৩ লাখ ৩৩ হাজার ২৫১ জন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন ২০২২ সালে ভোটার তালিকায় নাম তোলা ও ভোটার কার্ড (EPIC) সংশোধন করা নিয়ে নয়া নিয়ম করেছে। কমিশনের নয়া নিয়ম অনুসারে, দেশজুড়ে বছরে চারবার নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২০২৩ সাল থেকে ১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেই ঘোষণা মতনই আজকে (বৃহস্পতিবার) ১ জানুয়ারির নতুন ভোটার তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন।

রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে কবে? এ বিষয়ে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি। কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকায় পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। তবে আদালতের অনুমতি নিয়ে প্রকাশ করতে পারবে। বিশেষ সূত্রের খবর,রাজ্যে মে মাসের আগে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। 

উল্লেখ্য, আজ (বৃহস্পতিবার) রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম তোলা ও ভোটার কার্ডে তথ্য সংশোধনের সময় শেষ হয়েছে। এই কাজ শেষ হওয়ার পর ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। আজ  রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়,  এখন রাজ্যে মোট ভোটার ৭ কোটি ৫২ লাখ ০৮ হাজার ৩৭৭ জন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন