Nimtita Raiway Station Bomb Blast : নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে NIA -এর চার্জশিট

SHARE:

নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে NIA -এর চার্জশিট

সাশ্রয় নিউজ ★ কলকাতা : মঙ্গলবার নিমতিতা বিস্ফোরণ নিয়ে চার্জশিট পেশ করল এন আই এ। এন আই এ ২৫ পাতার চার্জশিট পেশ করেছে।

চার্জশিটে উল্লেখ যে, তৎকালীন মন্ত্রী জাকির হোসেনকে প্রাণে মারার পরিকল্পনা ছিল বিস্ফোরণকারীদের। এছাড়াও, এন আই এ-এর চার্জশিটে নাম আছে ইশা খান-এর। উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি ২০২১ নিমতিতা রেলওয়ে স্টেশনে বিস্ফোরণ হয়। তৎকালীন মন্ত্রী জাকির হোসেন ওই সময় ট্রেন ধরতে গিয়েছিলেন। নিমতিতা বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। ওই বিস্ফোরণে তৎকালীন মন্ত্রী জাকির হোসেন ছাড়াও, আহত হয়ে কেউ পা হারান, কারও পা ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়। তাঁদের কেউ কৃত্রিম পা নিয়ে কোনও রকমে চলাফেরা করেন। জাকির হোসেন এন আই এ-এর চার্জশিট-এ ইসা খান-এর নাম থাকার প্রসঙ্গে সংবাদমাধ্যমে বলেন, ‘বড় মাথারা এখনও অধরা’। উল্লেখ্য, ওই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হন, আব্দুল সামাদ ও সহিদুল ইসলাম নামে দু’জন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন