উত্তর চব্বিশ পরগণায় নেতাজী জন্ম-জয়ন্তী অনুষ্ঠান
দীপ দেব ★ সাশ্রয় নিউজ, উত্তর চব্বিশ পরগণা : নেতাজী সুভাষ চন্দ্র বসু ছিলেন অবিভক্ত ভারতবর্ষের মুক্তিকামী জনগণের প্রাণশক্তি। ভারতের স্বাধীনতা সংগ্রামে ইতিহাস সৃষ্টিকারী উজ্জ্বল সূর্য। তিনি এই ভারতবর্ষই শুধু নয়, সমগ্র পৃথিবী কাছেই অনন্ত। সশস্ত্র আন্দোলনের একজন মহাকাণ্ডারী। তাঁর নেতৃত্বে গড়ে ওঠে আজাদ হিন্দফৌজ। এছাড়াও তিনি নানা প্রতিভার ছাপ রাখেন পৃথিবীর বুকে।
আজ তাঁর ১২৬ তম জন্মদিন উদযাপন অনুষ্ঠান হয় উত্তর চব্বিশ পরগণা জেলায় কাঁপায়। জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানটির শুভসূচনা হয়। এছাড়াও নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন অজস্র মানুষ। কাঁপাচাকলা গ্রাম পঞ্চায়েয়ের সদস্য স্বপন চ্যাটার্জির উদ্যোগে এই অনুষ্ঠানটি হয় বলে জানান আয়োজকরা। ওই অনুষ্ঠানে শিশুদের হাতে তুলে দেওয়া হয় খাতা ও কলম। সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি ঋষি বঙ্কিম -১ ব্লকের সভাপতি রানা দাশগুপ্ত সহ আরও অনেকেই।




