Nasir Khan Molestation Case Kolkata News | পার্ক স্ট্রিট কাণ্ডের দোষী নাসির খানের বিরুদ্ধে ফের শ্লীলতাহানির অভিযোগ

SHARE:

হরিয়ানার গুরুগ্রাম-ফরিদাবাদ রোডে চলন্ত গাড়িতে তিন ঘণ্টা ধরে গণধর্ষণের অভিযোগ। রাস্তায় ছুড়ে ফেলা হয় ২৫ বছরের তরুণীকে, গ্রেফতার দুই অভিযুক্ত।

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : কলকাতার রাত আবারও নড়ে উঠল এক নয়া অভিযোগে। বাইপাসের ধারে এক নামী হোটেলের নাইট ক্লাবে ঘটে গেল এমন এক ঘটনা, যা স্মৃতি ফিরিয়ে আনল ১৩ বছর আগের পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডের। সেই কুখ্যাত মামলার দোষী সাব্যস্ত নাসির খান (Nasir Khan) -এর নাম ফের জড়াল এক শ্লীলতাহানির অভিযোগে। ঘটনাটি ঘটেছে গত ২৬ অক্টোবর রাতে। অভিযোগ, তিলজলার বাসিন্দা এক যুবতী তাঁর স্বামীর সঙ্গে বাইপাসের ধারে একটি হোটেলের নৈশ ক্লাবে গিয়েছিলেন। সেখানেই তাঁর শ্লীলতাহানি করেন নাসির ও তাঁর সঙ্গী জুনায়েদ খান (Junaid Khan)। ঘটনার পর বিধাননগর দক্ষিণ থানায় ওই যুবতী লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের তরফে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরই নাসির ও জুনায়েদকে নোটিস পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে উল্লেখ।

পুলিশ সূত্রে খবর, অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, যিনি তাঁকে শ্লীলতাহানি করেছেন, তিনি সেই নাসির খান, যিনি এক সময় পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এখন প্রশ্ন উঠছে, ওই যুবতী ও নাসিরের মধ্যে কোনও পূর্বপরিচয় ছিল কি না? ঘটনাস্থলে কীভাবে এমন পরিস্থিতি তৈরি হল? সব দিক খতিয়ে দেখছে তদন্তকারী দল।তদন্তকারীরা ইতিমধ্যেই হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। ক্লাবের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের এক কর্তা জানিয়েছেন, ‘‘অভিযোগ যথেষ্ট গুরুতর। প্রাথমিক প্রমাণের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে। অভিযুক্তদের শিগগিরই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।’’ সূত্রের খবর, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita) একাধিক ধারা: ১১৫(২), ১১৭(২), ১২৬(২), ৩(৫), ৩৫১(২) এবং ৭৪ অনুযায়ী মামলা দায়ের হয়েছে। এসব ধারায় যৌন হেনস্থা, শ্লীলতাহানি ও অপরাধমূলক আচরণের অভিযোগ অন্তর্ভুক্ত থাকে। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রাথমিক সত্যতা মিললে দ্রুত গ্রেফতারি পদক্ষেপ নেওয়া হবে।

এই ঘটনার পর ফের আলোচনায় উঠে এসেছে পার্ক স্ট্রিট কাণ্ড। ২০১২ সালের ৫ ফেব্রুয়ারির সেই রাত, যা পুরো রাজ্যকে নাড়া দিয়েছিল। সেই ঘটনায় এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছিল। জানা গিয়েছিল, পার্ক স্ট্রিটের এক পানশালায় নাসির ও তাঁর কয়েকজন বন্ধু সঙ্গে তাঁর পরিচয় হন। পরে তাঁকে তাঁদের গাড়িতে তুলে নিয়ে চলন্ত গাড়ির ভিতরেই ধর্ষণ করে তাঁরা। তারপর রাস্তায় ফেলে পালিয়ে যান। ওই ঘটনায় নাম জড়িয়েছিল পাঁচ জনের— নাসির খান, রুমান খান (Ruman Khan), সুমিত বজাজ (Sumit Bajaj), কাদের খান (Kader Khan) এবং আলি (Ali)। একে একে ধরা পড়েন তিনজন, বাকিরা পালিয়ে ছিলেন কয়েক বছর। ২০১৫ সালে আদালত পাঁচ জনকেই দোষী সাব্যস্ত করে। পরে কাদের ও আলিকে ২০১৬ সালে গ্রেফতার করা হয়। নাসির আট বছর জেল খেটে মুক্তি পান, সুমিতও পরবর্তীকালে ছাড়া পান। সেই নাসিরের নামই ফের শ্লীলতাহানির অভিযোগে উঠে আসায় স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ।

আইনজীবী ও সমাজকর্মীরা বলছেন, এমন ঘটনা শুধু একজন ব্যক্তির অপরাধ নয়, এটি সমাজের নিরাপত্তাবোধে আঘাত হানে। সমাজকর্মী মধুমিতা সেনগুপ্ত বলেছেন, “একজন দোষী সাব্যস্ত অপরাধী পুনরায় একই প্রকৃতির ঘটনায় অভিযুক্ত হলে, সেটি আমাদের বিচার ব্যবস্থার বড় ব্যর্থতা নির্দেশ করে।’’ পুলিশ সূত্রের খবর, নাসির বর্তমানে কলকাতার বাইরে থাকতে পারেন। তাঁকে নোটিস পাঠানোর প্রস্তুতি চলছে, যাতে তদন্তে সহযোগিতা করার জন্য তিনি হাজির হন। অভিযুক্ত জুনায়েদ খানের অবস্থানও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে হোটেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, ক্লাবের নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল, সেটিও এখন তদন্তের আওতায়। অন্যদিকে, এই ঘটনা সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘‘একজন দোষী সাব্যস্ত ধর্ষক কীভাবে ফের সমাজে অবাধে ঘুরে বেড়াতে পারেন?’’ অনেকে আবার পার্ক স্ট্রিটের প্রয়াত তরুণীর সাহসের কথা স্মরণ করছেন, যিনি প্রকাশ্যে মুখ খুলে সমাজের কপটতার বিরুদ্ধে লড়েছিলেন। উল্লেখ্য যে, ফের নাসিরের নাম নতুন শ্লীলতাহানির অভিযোগে ওঠায় কলকাতার জনমনে আতঙ্ক ও ক্ষোভের সঞ্চার হয়েছে। পুলিশি তদন্তে এখন নজর, সত্যিই কি পার্ক স্ট্রিটের সেই অপরাধী আবার একই পথে হাঁটলেন? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও জটিল গল্প? উত্তর দেবে তদন্ত।

ছবি : প্রতীকী 

আরও পড়ুন : দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ফাঁস মাস্টারমাইন্ডের নাম, জড়িত প্রেমিকও! আদালতে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন