হাঁসখালিতে খুন তৃণমূল নেতা
সাশ্রয় নিউজ★নদীয়া : নদীয়ায়খুন তৃণমূল নেতা। হাঁসখালির বড়চুপড়িয়া গ্রামে ওই তৃণমূল কংগ্রেসের নেতাকে দুষ্কৃতিরা গুলি করেন বলে পুলিশ সূত্রে খবর। মৃতের নাম আমোদ আলি বিশ্বাস। তিনি বড়চুপড়িয়া গ্রামপঞ্চায়েত-এর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহ-সভাপতি ছিলেন। ঘটনার সময় তৃণমূল নেতা একটি চায়ের দোকানে বসেছিলেন বলে স্থানীয় সূত্রে উল্লেখ। স্থানীয় সূত্রে আরও খবর, প্রাণ বাঁচানোর জন্য ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে দুষ্কৃতিরা তাঁকে একাধিকগুলি করেন। ঘটবার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।




