পুলিশকে লক্ষ্য করে বোমা ছুঁড়ল দুষ্কৃতিরা
সাশ্রয় নিউজ ★ কৃষ্ণনগর : পুলিশকে লক্ষ্য করে বোমা ছুঁড়ল দুষ্কৃতিরা। বোমা মজুতের খবর পেয়ে গতকাল রবিবার রাতে মোলান্দী গ্রামে পৌঁছয় মীরা পুলিশ ফাঁড়ির পুলিশ। অভিযোগ, পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতিরা। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন কালীগঞ্জের ওসি সৌরভ মুখোপাধ্যায়। পুলিশসূত্রে খবর, পুলিশ গাড়ি থেকে নামতেই পুলিশকে লক্ষ্য করে আবারও তারা বোমা ছোড়ে। ঘটনায় আহত হন, ওসি সৌরভ মুখোপাধ্যায়, একজন সিভিক ভলেন্টিয়ার সহ মোট পাঁচজন পুলিশকর্মী। তাঁদের চেয়ে চিকিৎসা চলছে বলে উল্লেখ। গতকাল রাত্রিবেলাতেই নদীয়ার পুলিশ সুপার ঈশানী পাল বিশাল পুলিশ বাহিনী নিয়ে মোলান্দী গ্রামে পৌঁছন। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর এলাকা থেকে পলাতক দুষ্কৃতিরা। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।




