Basanta Utsab 2023 : বাতাসে আবিরের ছোঁয়ায় শিশুদের কলতান

SHARE:

বাতাসে আবিরের ছোঁয়া, শিশুদের কলতান 

তিথি সরকার, সাশ্রয় নিউজ, ★ মুর্শিদাবাদ : উদাসী হাওয়ায় গা ভাসিয়ে বাঙালি বরণ করে নিচ্ছে ফাল্গুনকে, ঋতুরাজ বসন্তকে। এবছর ঋতুরাজ যেন অনেক উদ্বেলিত।

রঙের স্পর্শে রঙিন শিশু মন…

 

পাতাঝরা মরশুমে রাশি রাশি মরশুমি রঙিন ফুলের সতেজ ও বিশুদ্ধ হাসি! গাছেদের উন্মুক্ত সৌন্দর্যে কোকিলের সুর মূর্চ্ছনা।

আনন্দ, বসন্ত…

 

হ্যাঁ, বসন্ত এসে গেছে। মনে, প্রাণে, রক্ত-প্রবাহে। তিথি নক্ষত্র অনুযায়ী আজ দোলপূর্ণিমার চাঁদ উঠেছে। রাত পোহালেই আবিরের আবির রঙের অনাবিল আনন্দে মাতবে বাঙালি।

ক্ষুদেদের কলতান…

 

যদিও দোলপূর্ণিমার আগেই ফাল্গুনের শুরু থেকেই বসন্ত উৎসব পালন করছেন বাঙালিরা। গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব।

আবিরের ছোঁয়া লাগুক গালে…

 

তেমনই মুর্শিদাবাদ জেলার বহরমপুর সংলগ্ন নিমতলা শিবপুরে ক্ষুদেদের নিয়ে বসন্ত উৎসব উদযাপন করল কলামণ্ডলাম ড্যান্স আকাদেমি নামে একটি সাংস্কৃতিক সংস্থা। সংস্থার শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী নানান অনুষ্ঠান উপস্থাপন করেন। গান, নৃত্য, কবিতার পাশাপাশি আবিরের স্পর্শে নতুন হয়ে ওঠে শিশু-কিশোররা। উপস্থিত ছিলেন অনেক অভিভাবক ও সংস্থার বর্তমান ও প্রাক্তনীরা। কলামণ্ডলাম ড্যান্স আকাদেমি-এর কর্তৃপক্ষ জানান, এভাবে সকলকে নিয়ে এমন অনুষ্ঠান করতে পেরে আমরা খুব খুশি।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন