Nadia : চাপড়ায় জলে ডুবে অকালে প্রাণ ঝরল এক শিশুর

SHARE:

চাপড়ায় জলে ডুবে অকালে প্রাণ ঝরল এক শিশুর

সাশ্রয় নিউজ ★ কৃষ্ণনগর : জলে ডুবে অকালে প্রাণ ঝরল এক শিশুর। চাপড়ার বালিরডাঙাতে মাসির বাড়ি ঘুরতে আসে সুমন্ত ঘোষ (৯)। সোমবার ট্যাংরা নদীতে স্নান করতে গিয়ে সে তলিয়ে যায়। স্থানীয়দের চেষ্টায় ট্যাংরা নদী থেকে উদ্ধার হয় সুমন্তর নিথর দেহ। তাঁর বাড়ি বায়রাতে। তাঁকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। হাসপাতাল থেকে পুলিশ দেহ নিয়ে গিয়ে ময়নাতদন্তের পাঠানো হয় বলে পুলিশ সূত্রে খবর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন