Murshidabad Road incident : পথ দুর্ঘটনায় পা গেল বাস চালকের

SHARE:

পথ দুর্ঘটনায় পা গেল বাস চালকের

তন্ময় দত্ত, সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : আজ সকাল সাড়ে ন’টার সময় ভয়াবহ পথদুর্ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদ। আজ বহরমপুরের রাঙামাটি-চাঁদপাড়ায় একটি বাইক ও ডাম্পারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনাগ্রস্ত বাইক

 

ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক বছর পঁয়ত্রিশের সুজিত মণ্ডল। তাঁকে স্থানীয় মানুষজন উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনা স্থলে স্থানীয় মানুষজন

 

ঘটনায় একটি পা খুইয়েছেন বাইক চালক। ডাম্পারটি আটক করেছে বহরমপুর থানার পুলিশ। আহত বাইক চালক গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, আহত ব্যক্তি পেশায় একজন বাস চালক।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন