পশ্চিমবঙ্গের শিক্ষাখাতে অর্থ অনুমোদন কেন্দ্রের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : পশ্চিমবঙ্গের শিক্ষাখাতে অর্থ অনুমোদন কেন্দ্রের। রাজ্য শিক্ষা দফতর সূত্রে খবর, ২ হাজার ৬৫০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য এই অনুমোদন বলে রাজ্য শিক্ষা দফতর সূত্রে উল্লেখ। এছাড়াও রাজ্য শিক্ষা দফতর সূত্রে আরও খবর, কেন্দ্র আলাদা করে ২৪৮ কোটি টাকা বরাদ্দ করেছে স্কুল পারি কাঠামো উন্নয়নের জন্য। বরাদ্দকৃত অর্থ চলতি বছরের জুন মাসের রাজ্য শিক্ষা দফতরে ঢুকবে বলে উল্লেখ।



