Central minister Nisith Pramanik : কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক-এর কনভয়ে হামলা

SHARE:

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক-এর কনভয়ে হামলা 

সাশ্রয় নিউজ ★ কোচ বিহার : দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক-এর কনভয়ের ওপর হামলার অভিযোগ। বিজেপি সূত্রে অভিযোগ, মন্ত্রী নিশীথ প্রামাণিক-এর গাড়ি ভাঙচুর হয়। এলাকায় বোমাবাজি ও গুলিও চলে বলে বিজেপি সূত্রে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। ঘটনায় ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে শুরু করে সব মন্ত্রীদের বাড়ি ঘেরাও করব’। অন্যদিকে ঘটনার পরে রাজ ভবনে যান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সূত্র মারফৎ খবর, তিনি রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন।

Sasraya News
Author: Sasraya News

1 thought on “Central minister Nisith Pramanik : কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক-এর কনভয়ে হামলা”

Leave a Comment

আরো পড়ুন