কৃষ্ণনগরে কাঠের গুদামে আগুন
সানি সরকার ★ সাশ্রয় নিউজ, কৃষ্ণনগর : কৃষ্ণনগরে কাঠের গুদামে আগুন। শক্তিনগরের ওই আগুনে গুদাম ভস্মীভূত হয়ে গিয়েছে।

গতকাল রাত্রি ১১ টা নাগাদ স্থানীয়রা আগুন দেখতে পান। স্থানীয়দের কথায়, ‘আমরা আগুন দেখে নিজেরাই আগুন নেভানোর কাজ শুরু করি। দমকলকে খবর দিই। ১ ঘন্টাও বেশি সময় আগুনের সঙ্গে লড়াই করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকলকর্মীরা। আগুন লাগার কারণ স্পষ্ট নয়। দমকল সূত্রে খবর, পুলিশ তদন্ত করছে। বেশ কয়েকলক্ষ টাকার আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়েছে বলে অনুমান করা হচ্ছে।




2 thoughts on “Krishnanagar : কৃষ্ণনগরে কাঠের গুদামে আগুন”
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.info/register-person?ref=IXBIAFVY
Your article helped me a lot, is there any more related content? Thanks!