খুনের অভিযোগ
সাশ্রয় নিউজ :: মুর্শিদাবাদ : একযুবকের রহস্য মৃত্যুর ঘটনায় শোকাবহ তৈরি হয়েছে বড়ঞা থানা এলাকায়। সন্তোষ ধীবর নামে এক যুবক বন্ধুদের সঙ্গে পিকনিকে যায়। পরিবার পরিজনদের অভিযোগ, সোমবার রাত্রে সন্তোষকে বন্ধুরা বাড়ি রেখে যায়। মঙ্গলবার সকালবেলা পরিবারের লোকজন তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। এই ঘটনার খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ সন্তোষ-এর বাড়ি গিয়ে মৃতদেহ উদ্ধার করেন ও ময়নাতদন্তের জন্য পাঠান। পরিবার থানায় সন্তোষ-এর বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন বলে বিশেষ সূত্রে খবর। এই মৃত্যুকে রহস্য মৃত্যু হিসেবেই দেখছেন বড়ঞা থানার পুলিশ।



