নামযজ্ঞ ও হিন্দুধর্ম শিক্ষা-সংস্কৃতি সম্মেলন
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : গতকাল মুর্শিদাবাদ জেলার কাঁঠালিয়া গ্রামে শুরু হয়েছে নামযজ্ঞ ও হিন্দুধর্ম শিক্ষা-সংস্কৃতি সম্মেলন। এই নামযজ্ঞ ও সম্মেলন চলবে আজ ২৮ মার্চ ২০২৩ পর্যন্ত।

অনুষ্ঠানে প্রধান বক্তা ভারত সেবাশ্রম সঙ্ঘ বেলডাঙা শাখার অধ্যক্ষ স্বামী প্রদীপ্তানন্দজী মহারাজ (কার্ত্তিক মহারাজ)। গতকাল পালাকীর্তন পরিবেশন করেন শিল্পী শান্তিরাম মুখার্জী, রামপ্রসাদ মণ্ডল প্রমুখ।

অনুষ্ঠানে সূচীতে আছে আরও নানান অনুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজনে কাঁঠালিয়া গ্রামবাসীবৃন্দ। অনুষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, রামকৃষ্ণ মিশন বেলডাঙা শাখা।



