Murshidabad : দখল হয়ে যাওয়া বুথে পুনঃনির্বাচনের দাবিতে বেলডাঙায় পথ অবরোধ কংগ্রেসের

SHARE:

দখল হয়ে যাওয়া বুথে পুনঃনির্বাচনের দাবিতে বেলডাঙায় পথ অবরোধ কংগ্রেসের

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : কোনও বুথে এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি, কোনও বুথে মারধর করে বের করে দেওয়া হয় এজেন্টদের, বেশিরভাগ বুথেই শাসক দলের দুষ্কৃতিরা বোমাবাজি, মারধর করে বুথ দখল করে বলে কংগ্রেসের অভিযোগ। দখল হয়ে যাওয়া বুথে পুনঃনির্বাচনের দাবি জানিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ কংগ্রেসের। মুর্শিদাবাদের বেলডাঙায় কংগ্রেসের কর্মসূচিতে বেধড়ক লাঠি চালানোর অভিযোগ রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অবরোধে যানজট সৃষ্টি হয় অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন