Monami Ghosh, Monami Ghosh blue fashion | নীল রঙে মাতালেন মনামী ঘোষ, পুজোয় আসছে নতুন চমক!

SHARE:

গত বছর দুর্গাপুজোয় মনামীর প্রযোজিত গান ‘আইলো উমা বাড়িতে’ নেট দুনিয়ায় বিপুল জনপ্রিয় হয়েছিল। শুধু গান নয়, তাঁর মনমুগ্ধকর নাচেও মুগ্ধ হয়েছিল অনুরাগীরা।

তনুজা বন্দ্যোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : বাংলা টেলিভিশন ও সিনেমার জনপ্রিয় মুখ মনামী ঘোষ (Monami Ghosh) মানেই ফ্যাশনের আলাদা সংজ্ঞা। বারবার তাঁর পোশাকে ভেসে ওঠে অভিনবত্ব, যা কেবলমাত্র স্টাইলই নয়, তা একধরনের স্টেটমেন্ট। কখনও প্লাস্টিকের তৈরি ফ্রক, কখনও নকশিকাঁথার গাউন, কখনও শাড়ির আঁচলে মৃণাল সেনের (Mrinal Sen) প্রতিচ্ছবি, প্রতিবারই দর্শকদের তিনি চমকে দেন।

মনামী ঘোষ। ছবি: সংগৃহীত

এমনকী হাতে অ্যাকোরিয়াম ব্যাগ বা দড়ির পোশাকে হাজির হওয়াও যে সম্ভব, তা দেখিয়ে দিয়েছেন মনামী। সাজগোজের খেলায় তাঁর সঙ্গে পাল্লা দেওয়া সত্যিই কঠিন। আর এবার তিনি হাজির হলেন একেবারে নীলাম্বরী রূপে। পরনে ছিল সাদা কাঞ্জিভরম শাড়ি, সঙ্গে রং মিলিয়ে ব্লাউজ। কপালে নীল টিপ, হাতে নীল আলতা, নীল চুড়ি। এমনকী গলার গয়না না পরে তিনি গলায় এঁকেছেন তিনটি নীল বিন্দু। এই অভিনব সাজ নিয়েই ধরা দিলেন মনামী ঘোষ তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ভিটামিন এম এন্টারটেনমেন্ট’-এর আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে। অনেকেই ভাবছিলেন, হঠাৎ এমন নীলময়ী সাজ কেন? এর রহস্যও তিনি নিজেই খোলসা করলেন অনুষ্ঠানের মঞ্চে।

মনামী ঘোষ। ছবি : সংগৃহীত

আসলে সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করলেন নিজের নতুন মিউজিক সংস্থা, ‘এম মিউজিক (M Music)’। তাঁরই নামের আদ্যাক্ষরে তৈরি এই সংস্থার উদ্দেশ্য আগামী দিনে নতুন গান তৈরি করা ও নতুন প্রতিভাদের সুযোগ দেওয়া।

গত বছর দুর্গাপুজোয় মনামীর প্রযোজিত গান ‘আইলো উমা বাড়িতে’ নেট দুনিয়ায় বিপুল জনপ্রিয় হয়েছিল। শুধু গান নয়, তাঁর মনমুগ্ধকর নাচেও মুগ্ধ হয়েছিল অনুরাগীরা।
মনামী ঘোষ। ছবি : সংগৃহীত

এ প্রসঙ্গে মনামী ঘোষ বলেন, “অনেকদিন ধরেই চেয়েছিলাম মিউজিক প্রোডাকশনের দিকে কিছু কাজ শুরু করতে। অবশেষে সেই ইচ্ছে পূরণ হল। আমি চাই, যাঁরা প্রতিভাবান অথচ সুযোগ পাচ্ছেন না, তাঁদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হোক। এম মিউজিক সেই জায়গাটাই তৈরি করবে।”

গত বছর দুর্গাপুজোয় মনামীর প্রযোজিত গান ‘আইলো উমা বাড়িতে’ নেট দুনিয়ায় বিপুল জনপ্রিয় হয়েছিল। শুধু গান নয়, তাঁর মনমুগ্ধকর নাচেও মুগ্ধ হয়েছিল অনুরাগীরা।
অভিনেত্রী মনামী ঘোষ। ছবি: সংগৃহীত

উল্লেখ্য, গত বছর দুর্গাপুজোয় মনামীর প্রযোজিত গান ‘আইলো উমা বাড়িতে’ নেট দুনিয়ায় বিপুল জনপ্রিয় হয়েছিল। শুধু গান নয়, তাঁর মনমুগ্ধকর নাচেও মুগ্ধ হয়েছিল অনুরাগীরা। আর এবারের পুজোয়ও আসছে তাঁর নতুন চমক। নতুন গান মুক্তির ঘোষণা দিয়েছেন অভিনেত্রী।

গত বছর দুর্গাপুজোয় মনামীর প্রযোজিত গান ‘আইলো উমা বাড়িতে’ নেট দুনিয়ায় বিপুল জনপ্রিয় হয়েছিল। শুধু গান নয়, তাঁর মনমুগ্ধকর নাচেও মুগ্ধ হয়েছিল অনুরাগীরা।
মনামী ঘোষ। ছবি: সংগৃহীত

তিনি জানালেন, “পুজো মানেই উৎসব, আনন্দ, নতুন কিছু। এবারের পুজোয় আমার সংস্থার ব্যানারে একেবারে নতুন গান রিলিজ হবে। আশা করছি, দর্শকেরা আগের মতোই ভালোবাসবেন।” কিন্তু, সবকিছুর মাঝেও সবার নজর কেড়েছে তাঁর নীলাভ সাজ। নীল আলতা, নীল টিপ, নীল বিন্দু, সব মিলিয়ে যেন এক অন্য জগৎ।

গত বছর দুর্গাপুজোয় মনামীর প্রযোজিত গান ‘আইলো উমা বাড়িতে’ নেট দুনিয়ায় বিপুল জনপ্রিয় হয়েছিল। শুধু গান নয়, তাঁর মনমুগ্ধকর নাচেও মুগ্ধ হয়েছিল অনুরাগীরা।
মনামী ঘোষ। ছবি: সংগৃহীত

মনামীর কথায়, “যাঁরা দুর্গাপুজোয় লাল আলতায় সাজতে ভালোবাসেন, তাঁরা চাইলে এবার নীল আলতা পরতে পারেন। আলতার রঙও যে ফ্যাশনের অংশ হতে পারে, সেটা আমি দেখাতে চাই।” কিন্তু মনামীএই বিশেষ নীল সাজের নেপথ্যের কারণ নিয়ে তিনি এখনই মুখ খোলেননি। ইঙ্গিত দিয়েছেন, তাঁর পরবর্তী মিউজিক ভিডিওতেই প্রকাশ পাবে এই রহস্য।

গত বছর দুর্গাপুজোয় মনামীর প্রযোজিত গান ‘আইলো উমা বাড়িতে’ নেট দুনিয়ায় বিপুল জনপ্রিয় হয়েছিল। শুধু গান নয়, তাঁর মনমুগ্ধকর নাচেও মুগ্ধ হয়েছিল অনুরাগীরা।
মনামী ঘোষ। ছবি: সংগৃহীত

মনামী ঘোষের প্রতিটি নতুন লুক যে দর্শকদের মধ্যে আলোচনার ঝড় তোলে, তা নতুন কিছু নয়। কিন্তু এবারের এই নীলাম্বরী রূপ অনেকেই বলছেন, আসন্ন পুজোর জন্য একেবারে পারফেক্ট।

গত বছর দুর্গাপুজোয় মনামীর প্রযোজিত গান ‘আইলো উমা বাড়িতে’ নেট দুনিয়ায় বিপুল জনপ্রিয় হয়েছিল। শুধু গান নয়, তাঁর মনমুগ্ধকর নাচেও মুগ্ধ হয়েছিল অনুরাগীরা।
মনামী ঘোষ। ছবি : সংগৃহীত

একদিকে নতুন সংস্থার সূচনা, অন্যদিকে অভিনব ফ্যাশন স্টেটমেন্ট, সব মিলিয়ে মনামী আবারও প্রমাণ করলেন, তিনি শুধু অভিনেত্রী নন, একজন সম্পূর্ণ শিল্পী, যিনি নিত্যনতুন ভাবনায় নিজের ছাপ রেখে যান।

সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন :Priyanka Chopra Loneliness | জাঁকজমক জীবনের আড়ালে গভীর নিঃসঙ্গতা, ‘মধ্যরাতে কথা বলার কেউ ছিল না’ : প্রিয়াঙ্কা চোপড়া

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন