Priyanka Chopra Loneliness | জাঁকজমক জীবনের আড়ালে গভীর নিঃসঙ্গতা, ‘মধ্যরাতে কথা বলার কেউ ছিল না’ : প্রিয়াঙ্কা চোপড়া

SHARE:

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) জানান, এক সময় বলিউডে প্রচুর পরিচিত থাকলেও একজনও বন্ধু ছিল না যাকে রাতে ফোন করে মন খুলে কথা বলা যায়। জেনে নিন তাঁর নিঃসঙ্গতার অভিজ্ঞতা।

ধীরেন মাহান্তী ★ সাশ্রয় নিউজ : জীবনের উজ্জ্বল আলোয় দাঁড়িয়েও কখনও কখনও গভীর ছায়া এসে ঢেকে দেয় তারকাদের হৃদয়। বলিউড থেকে হলিউড দুই ইন্ডাস্ট্রিতেই নিজের প্রতিভা ও পরিশ্রমে জায়গা করে নেওয়া অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) জানান, খ্যাতি আর সাফল্যের চূড়া থেকেও থেকেছেন ভয়ানক একা।

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

বহু মানুষের ভালবাসা, লাইমলাইটে থাকার সুযোগ, এবং বিশ্বমঞ্চে ভারতীয় পরিচিতি পৌঁছে দেওয়ার দৃষ্টান্ত হয়ে ওঠা প্রিয়াঙ্কা একসময় রাতে বিছানায় শুয়ে শুধু এই ভেবে কষ্ট পেতেন, যদি কারও সঙ্গে কথা বলা যেত! ২০০৫ সালের একটি সাক্ষাৎকারে এমনই এক গভীর মানসিক যন্ত্রণার কথা তিনি শেয়ার করে নিয়েছিলেন। প্রিয়াঙ্কা জানান, সেই সময় প্রিয়ঙ্কার বাবা অশোক চোপড়া (Ashok Chopra) যকৃৎ ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। ব্যক্তিগত জীবনের এই কঠিন অধ্যায় যখন চলছে, ঠিক তখনই পেশাগত দিক থেকে তাঁর কেরিয়ার ছুটছে সাফল্যের রেলগাড়ির মতো। একের পর এক হিট ছবি ‘ব্লাফমাস্টার’ (Bluffmaster) ছবিতে অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-এর সঙ্গে তাঁর রসায়ন প্রশংসা কুড়িয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

পাশাপাশি শাহরুখ খান (Shah Rukh Khan), অক্ষয় কুমার (Akshay Kumar) এবং হৃতিক রোশন (Hrithik Roshan)-এর সঙ্গে তিনি একাধিক বাণিজ্যিক সফল ছবি করেছেন। তবুও ডিভার এই ঝলমলে জীবন ছিল একাকিত্বের আদ্র পাতায় মোড়া। প্রিয়াঙ্কা বলেছিলেন, “বলিউডে আমার পরিচিতির সংখ্যা ছিল লক্ষাধিক। কিন্তু তাঁদের মধ্যে এমন একজনও ছিল না, যাঁকে রাত বারোটায় ফোন করে কাঁদতে পারি। এমন কেউ ছিল না, যার কাছে মন খুলে নিজের দুর্বলতা বলতে পারি।”

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

প্রিয়াঙ্কার এই স্বীকারোক্তি যেন বাস্তবতার একটি নির্মম চেহারা, যা খ্যাতির উজ্জ্বল চাদরের আড়ালেউ থাকে।এমন অভিজ্ঞতা বহু তারকার জীবনে কমন হলেও, অনেকেই তা গোপন রাখতে চান। কিন্তু প্রিয়াঙ্কার মতো একজন সেলিব্রিটি যখন প্রকাশ্যে একাকিত্বের কথা বলেন, তখন তা প্রভাব ফেলে সমাজজুড়ে। মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, শিল্পীমনের নিঃসঙ্গতা ও আত্মিক সংযোগের অভাব এই বিষয়গুলি নিয়ে নতুন করে ভাবার দরজা খুলে দেয় এমন স্বীকারোক্তি।

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

কিন্তু, সেই সময়েই প্রিয়ঙ্কার মধ্যে একজন বড় তারকা হয়ে ওঠার ছাপ অনেকের চোখে পড়েছিল। প্রযোজক সুনীল দর্শন (Sunil Darshan) এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার অফিসে এসেছিল ও। মাত্র ১৫ মিনিট দেখেই বুঝে গিয়েছিলাম, আমি আরেকটা রেখা (Rekha)-কে খুঁজে পেয়েছি। তখনও হয়ত আন্তর্জাতিক স্বীকৃতি ওর লক্ষ্য ছিল না, কিন্তু হিন্দি ছবিতে বড় তারকা হয়ে উঠবে, এটা আমি নিশ্চিত ছিলাম।” সুনীলের এই মন্তব্য যে ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছিল, তা আজ আর বলার অপেক্ষা রাখে না।

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

‘দেশি গার্ল’ ট্যাগ পেরিয়ে এখন তিনি আন্তর্জাতিক ব্র্যান্ড, মার্কিন সিরিজ ও সিনেমার মুখ, ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসাডর, এবং সফল উদ্যোক্তা। তাঁর এই যাত্রাপথের প্রতিটি ধাপে ছিল অভিজ্ঞতার কঠিন রঙ। এই কথাই যেন আরও একবার প্রমাণ করল, খ্যাতি পেলেও, কেবল সাফল্য একজন শিল্পীর হৃদয় ভরাতে পারে না। প্রয়োজন হয় একজন শ্রোতার, একজন আপনজনের, যাঁকে বলা যায়, ‘আজ মন খারাপ। তোমার কাঁধে মাথা রেখে একটু কাঁদতে দেবে?’

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Priyanka Chopra birthday, Priyanka Nick romantic photos | প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিনে সাহসী রূপ, আটলান্টিকের বুকে নিক -এর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে মজলেন দেশি গার্ল

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন