Manipur-Andaman Earthquake : মণিপুর ও আন্দামান সাগরে ভূমিকম্প

SHARE:

মণিপুর ও আন্দামান সাগরে ভূমিকম্প

সাশ্রয় নিউজ ★ ইম্ফল : ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর। মণিপুরের ভূমিকম্প মাঝারি মানের বলেই সূত্রের খবর। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.১। মণিপুরের উখরুল জেলায় সোমবার রাত ১১ টা ১-এ ভূমিকম্প হয়। উৎস স্থল উখরুলে, ভূ-পৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। অন্যদিকে আন্দামান সাগরে ৪.৪ মাত্রার ভূমিকম্প হয়। মঙ্গলবার ভোর ৩টে ৩৯-এ আন্দামান সাগরে কম্পন হয়। সুত্রের খবর, ভূমিকম্পের উৎসস্থল ছিল আন্দামান সাগরের ৯৩ কিলোমিটার গভীর। কোনও ক্ষয়-ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। 

ছবি : প্রতীকী। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন