Madhyapradesh : ৩০০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার শিশুর নিথর দেহ

SHARE:

৩০০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার শিশুর নিথর দেহ

সাশ্রয় নিউজ ★ সিংহোর : গত মঙ্গলবার মধ্যপ্রদেশের সিংহোরে একটি শিশু খেলতে খেলতে খোলা কুয়োয় পড়ে যায়। উদ্ধারকারী দল সূত্রে খবর, ৩০০ ফুট গভীর কুয়োর একেবারে নিচে চলে যায় সে, আটকে থাকে ৫০ ফুট নিচে। উদ্ধারকারীরা জানান, শক্ত পাথরগুলি থাকার কারণেই আড়াআড়িভাবে আরেকটি গর্ত খুঁড়ে শিশুটিকে বের করে আনা যায়নি।” বাইরে থেকে কুয়োর ভেতর অক্সিজেনের ব্যবস্থা করা হয়। সিংহোরের জেলা শাসকের কথায়, “প্রথম দিকে শিশুটি সাড়া দিচ্ছিল। কিন্তু পরে সেই সাড়া বন্ধ হয়ে যায়। তখনই একটা সন্দেহ তৈরি হয়েছিল। তবে ক্ষীণ আসা ছিল যে আমরা জীবিত অবস্থায় শিশুটিকে উদ্ধার করতে পারব। যা শেষ পর্যন্ত হয়নি।” মধ্যপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী ঘটনায় দুঃখ প্রকাশ করেন ও শিশুটিকে উদ্ধারের সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন শিবরাজ সিং চৌহান। কেবল মধ্যপ্রদেশই না রাজস্থানের বহু জায়গায় খোলা কুয়োর মুখে দুর্ঘটনা ঘটে থাকে। কিন্তু কেন সেই সব খোলা কুয়োর মুখ বন্ধ করা যাচ্ছে না? প্রশ্ন উঠছে একাধিক মহল থেকে। উল্লেখ্য, সিংহোরে কুয়োর তলা থেকে উদ্ধারকারী দল শিশুটির নিথর দেহ উদ্ধারের পরে শিশুটিকে পরীক্ষা করেন চিকিৎসকরা। সরকারিভাবে জেলা প্রশাসন আড়াই বছরের শিশুটির প্রয়াণের খবর ঘোষণা করেন। শোক স্তব্ধ সিংহোর ও  মুংগাউলি এলাকার তামাম মানুষ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন