পার্বতী কাশ্যপ ✪ সাশ্রয় নিউজ ডেস্ক : ঠোঁটের রূপ ও স্বাস্থ্যের যত্নে (Lip care tips) প্রতিদিন ব্যবহার করা প্রসাধনীগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি করে তিনটি, লিপগ্লস (Lip Gloss), লিপস্টিক (Lipstick) এবং লিপবাম (Lip Balm)। কিন্তু জানেন কি, এই তিনটির প্রতিটির কাজই আলাদা ও প্রতিটি নির্ভর করে আপনার ঠোঁটের ধরন, পরিবেশ এবং প্রয়োজনের উপর? ঠোঁট যদি হয় ফ্যাশনের পরিপূর্ণ প্রকাশভঙ্গির মাধ্যম, তাহলে ভুল প্রোডাক্ট বেছে নিলে আপনার লুকের বারোটা বাজতে পারে। তাই ঠিক বুঝে শুনে বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। দেখে নিন কোন ঠোঁটে কোনটা বেশি মানানসই।
Read More | Sexual Health | ৪০ পেরলেই যৌন আগ্রহ কমে যাচ্ছে? এই সহজ টোটকাগুলি মেনে চললেই মিলবে পরিপূর্ণ সুখ

লিপবাম (Lip Balm): শুষ্ক ঠোঁটের অব্যর্থ সঙ্গী।
যাঁদের ঠোঁট সহজেই ফেটে যায়, রুক্ষ হয়ে পড়ে বা শুষ্কতার কারণে লাবণ্য হারায়, তাঁদের জন্য আদর্শ পছন্দ হল লিপবাম। সাধারণত এতে থাকে শিয়া বাটার (Shea Butter), অ্যালোভেরা (Aloe Vera), ভিটামিন ই (Vitamin E), মোম (Beeswax) ইত্যাদি উপাদান, যা ঠোঁটকে গভীরভাবে হাইড্রেট করে এবং সারিয়ে তোলে। ত্বক বিশেষজ্ঞ ড. অন্বেষা গুহ (Dr. Anwesha Guha) জানাচ্ছেন, “লিপবাম শুধুই প্রসাধনী নয়, এটা ঠোঁটের চিকিৎসাও। যাঁরা দীর্ঘক্ষণ এয়ার কন্ডিশনড পরিবেশে থাকেন, তাঁদের ঠোঁট খুব সহজেই শুষ্ক হয়ে পড়ে। তাই দিনে ২-৩ বার লিপবাম ব্যবহার করা উচিত।” ঠোঁটে যদি বেশি রঙের প্রয়োজন না থাকে, তাহলে রঙহীন বা হালকা রঙের লিপবামই যথেষ্ট। শীতকালের জন্য এটি এক কথায় অপরিহার্য।

লিপস্টিক (Lipstick): রঙের ছোঁয়ায় সাজিয়ে তুলুন নিজেকে। চেহারায় একটিমাত্র বদল এনে দিতে পারে লিপস্টিক। আপনার ঠোঁট যদি খুব একটা রুক্ষ না হয়, তবে রঙের অভিব্যক্তি প্রকাশে লিপস্টিক হতে পারে সেরা অস্ত্র।মেকআপ আর্টিস্ট সোহিনী মিত্র (Sohini Mitra) বলছেন, “লিপস্টিক এখন আর শুধুমাত্র বিউটি প্রোডাক্ট নয়, এটা একজন নারীর আত্মপ্রকাশের প্রতীক। আপনি যদি আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটতে চান, তাহলে একটা ভালো শেড আপনার মুডই বদলে দিতে পারে।” লিপস্টিকের বিভিন্ন ফিনিশ যেমন ম্যাট, ক্রিমি বা স্যাটিন রয়েছে। অফিস হোক বা পার্টি, পছন্দের শেড বেছে নিয়ে আপনার ঠোঁটের সৌন্দর্যে যুক্ত করুন এক্সট্রা গ্ল্যাম। তবে ম্যাট লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে একটু লিপবাম লাগিয়ে নেওয়াই ভাল, তা না হলে ঠোঁট আরও বেশি শুকিয়ে যেতে পারে।
Read More| Sex : নীরব চাহিদা, গভীর প্রভাব : যৌনতা কি শুধুই শারীরিক? না করলে কি থেমে যায় জীবনের এক দিক?

লিপগ্লস (Lip Gloss): গ্লসি লুকের ঝলক।
আপনি যদি চান ঠোঁট হোক হালকা রঙের, কিন্তু তাতে থাকুক একরাশ উজ্জ্বলতা, তবে লিপগ্লসই আপনার জন্য সঠিক পছন্দ। এটি মূলত ঠোঁটে গ্লসি ইফেক্ট আনে, যাতে ঠোঁট আরও মোটা, মসৃণ এবং প্রাণবন্ত দেখায়।

স্টাইল ব্লগার রিয়া দত্ত (Riya Dutta) বলছেন, “ক্যাজুয়াল ডেট হোক বা ব্রাঞ্চ মিট, হালকা লিপগ্লস আপনাকে ট্রেন্ডি ও ফ্রেশ লুক দেবে। আজকাল মেয়েরা লিপস্টিকের ওপরেও হালকা লিপগ্লস ব্যবহার করছেন আলাদা গ্লো পাওয়ার জন্য।” তবে অতিরিক্ত ঘন গ্লস ব্যবহার করলে ঠোঁটে চিটচিটে ভাব তৈরি হতে পারে। তাই একেবারে হালকা পরিমাণেই ব্যবহার করা ভাল। এছাড়া লিপগ্লস খুব সহজেই ফেইড হয়ে যায়, তাই একে বারবার প্রয়োগ করতেও হতে পারে।

তাহলে কোনটা ব্যবহার করবেন আপনি?
এই তিনটি প্রসাধনীই সুন্দর ঠোঁটের জন্য অপরিহার্য। তবে সঠিক পছন্দ করার জন্য প্রথমেই বুঝতে হবে আপনার ঠোঁটের ধরন।

◑ফাটা ও শুষ্ক হলে বেছে নিন লিপবাম (Lip Balm)
◑সামান্য শুষ্ক হলেও রঙ ও স্টাইল চাইলে ব্যবহার করুন লিপস্টিক (Lipstick)
◑আর যদি চান ন্যাচারাল অথচ গ্লোই লুক, তাহলে লিপগ্লস (Lip Gloss) আপনার সেরা বন্ধু।
◑ঠোঁটের যত্নে বাড়তি টিপস
◑ঠোঁট স্ক্রাব করা সপ্তাহে ১-২ বার জরুরি
◑রাতে ঘুমোবার আগে লিপবাম ব্যবহার করুন
◑ বেশি করে করুন বেশি করে
◑ নকল বা মেয়াদোত্তীর্ণ লিপ প্রোডাক্ট থেকে দূরে থাকুন
◑সুন্দর, কোমল ঠোঁট আপনার লুকের পরিপূর্ণতা এনে দেয়, তাই মেকআপের সঙ্গে সঙ্গে তার যত্নও নিন ঠিকমতো।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Gen Z nightlife trend UK | ব্রিটেনের রাতের জীবনে ম্লান আলো : কেন ‘জেন জেড’ আর ‘মজা’ করতে আগ্রহী নয়?




