Lalu Prasad Yadav : কন্যা রোহিনী কিডনি দেবেন লালুপ্রসাদকে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : লালুপ্রসাদ যাদবকে কিডনি দিতে চান তাঁর কন্যা। প্রবীণ এই রাজনৈতিক নেতার সেজো মেয়ে সিঙ্গাপুতে থাকেন। লালু চিকিৎসাধীন দিল্লির এইএমএস-এ। কিন্তু বাবার চিকিৎসা সম্পর্কে সিঙ্গাপুরে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে চলেছেন রোহিনী। এইএমএস-এর চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপন করার কথা না বললেও ওই দেশের চিকিসকরা প্রবীণ রাজনৈতিক নেতার কিডনি প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছেন বলে জানা যায়। সুত্রের খবর, সিঙ্গাপুরের বাসিন্দ৷ রোহিনী নিজের কিডনি বাবাকে দেবেন। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মেয়ের কথায় আমল দেননি শুরুতে। কিন্তু নাছোড়বান্দা মেয়ের কাছে হার মেনে অস্ত্রোপচারে রাজি হয়েছেন লালুপ্রসাদ। জানা যায় ২০-২৫ নভেম্বরের মধ্যে যে কোনও দিন সিঙ্গাপুর উড়ে যাবেন তিনি। সূত্রের আরও খবর, চলতি মাসের শেষ নাগাদ কিডনি ট্রান্সপ্লান্ট-এর জন্য অস্ত্রোপচার হবে আর জে ডি সুপ্রিমোর।



