ফেরার যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
সাশ্রয় নিউজ ★ ক্রান্তি : ফেরার যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ক্রান্তিতে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম আশীষ লাখনা (২৮)। গলায় দড়ি দিয়ে ওই যুবক আত্মঘাতী হন। স্থানীয় মানুষজন জানান, আশীষ ৯ মার্চ সন্ধেবেলা থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, দেহ উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পোস্টমর্টেমে পাঠানো হয়। পোর্স্টমর্টেম রিপোর্ট হাতে আসার পর বিস্তারিত জানা যাবে। কেন? কী কারণে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন তদন্ত শুরু করেছে পুলিশ।
ছবি : প্রতীকী




