কলকাতায় আগুন, আগুন আয়ত্তে নিয়ে আসার জন্য প্রাণপণ লড়াই দমকলকর্মীদের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কলকাতায় আবার আগুন। আগুন লাগে রবীন্দ্রসদন সংলগ্ন এক্সাইড মোড়ে একটি টায়ারের গুদামে। ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপন দপ্তরের কর্মীরা ঘটনা স্থলে পৌঁছন। পৌঁছয় দমকলের চারটে ইঞ্জিন। প্রাণপণ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন দমকল কর্মীরা। টায়ারের গুদামের ভেতর কেউ আটকে থাকার আশঙ্কা থাকতে পারে বলে দমকল সূত্রে খবর।
ছবি : প্রতীকী



